28.6 C
Kolkata

নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল গাড়ি, মর্মান্তিক ঘটনা হিমাচলে

Must Read

ওয়েব ডেস্ক : হিমাচল প্রদেশে (Himachal Pradesh) মর্মান্তিক ঘটনা। নিয়নত্রণ হারিয়ে গভীর খাদে গিয়ে পড়ল চারচাকা গাড়ি (Car)। এর জেরে প্রাণ হারালেন ৭ জন। জানা যাচ্ছে, বুধবার রাতে এই ঘটনাটি ঘটেছে হিমাচলের চাম্বা জেলায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এদিকে কী করে এমন ঘটনা ঘটে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

পুলিশ সূত্রে খবর, একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন ওই যাত্রীরা। কিন্তু, ছাতরুন্ডের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। তা গিয়ে পড়ে গভীর খাদে। সেই সময় বিকট শব্দ শুনে ঘটনাস্থলে আসেন স্থানীয়রা। তাঁরাই প্রথমে উদ্ধার কাজ শুরু করেছিলেন।

আরও খবর : অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার, কবে দিল্লি যাচ্ছেন?

এর পরেই খবর দেওয়া হয়েছিল পুলিশে (Police)। সেই খবর পেয়েছে স্থানীয় প্রশানের আধিকারিকরা সেখানে পৌঁছন। সেখান থেকে ৭ জনের মৃত দেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে তিন জন মহিলা রয়েছেন বলে খবর। এদিকে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চালকও। রাত হওয়ার কারণে উদ্ধার কাজ করতে কিছুটা সমস্যা হয়। জানা যাচ্ছে, আপাতত দেহগুলিকে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।

তবে প্রশ্ন হচ্ছে, কীভাবে হঠাৎ এমন ঘটনা ঘটে গেল সে বিষয়ে কিছু জানা যায়নি। এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। যান্ত্রিক ত্রুটি না চালকের কোনও ভুলে এমন ঘটনা ঘটেছে তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

দেখুন অন্য খবর :

Latest News

প্রয়াত সর্বকালের সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স

ওয়েব ডেস্ক: বিশ্ব ক্রিকেটে নক্ষত্রপতন। প্রয়াত হলেন কিংবদন্তি অলরাউন্ডার স্যার গ্যারফিল্ড সোবার্স (Garfield Sobers)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯...

More Articles Like This