35 C
Kolkata

২৪ ঘন্টার মধ্যে ‘বিপজ্জনক’ বিল্ডিং ভেঙে ফেলতে দমকলের ইস্যু করা নোটিশে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

Must Read

কলকাতা: ডায়মন্ড হারবার রোডের একটি ছ’তলা আবাসনকে ‘বিপজ্জনক’ (Dangerous Building) ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে ফাঁকা করে সেটিকে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল দমকল বিভাগ (Fire Brigade)। তবে সেই নোটিশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শনিবার জরুরি ভিত্তিতে আদালত খুলে এই মামলার শুনানি হয়।

এদিন মামলার শুনানিতে বিচারপতি ভট্টাচার্য নির্দেশ দেন, আগামী ৩০ জুন পর্যন্ত ওই বিল্ডিংয়ে কোনও রকম ভাঙার পদক্ষেপ করা যাবে না। একই সঙ্গে আদালত জানতে চেয়েছে যে, কোন পরিস্থিতিতে এত কম সময়ের মধ্যে এমন নোটিশ জারি করা হল। শুনানির সময় বিচারপতি আরও জানান যে, আগামী ৮ জুন নিয়মিত বেঞ্চে এই মামলার বিস্তারিত শুনানি হবে। ততদিন পর্যন্ত বর্তমান পরিস্থিতি বজায় রাখতে হবে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে আল কায়দার নামে হুমকি মেল! গার্ডেনরিচ থেকে অভিযুক্তকে ধরল এসটিএফ

জানা গিয়েছে, সংশ্লিষ্ট আবাসনে পর্যাপ্ত ফায়ার সেফটি ব্যবস্থা না থাকায় দমকল বিভাগের তরফে জরুরি ভিত্তিতে ফ্ল্যাট খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি আলিপুর থানাকেও ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ভবন ভাঙার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ। সেই নোটিশকে চ্যালেঞ্জ করেই আদালতের দায়ের হয় মামলা। সেই মামলার ভিত্তিতে দমকল বিভাগের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল হাইকোর্ট।

দেখুন আরও খবর:

Latest News

পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী, নতুন বোর্ড কবে তৈরি হবে?

ওয়েব ডেস্ক: রাজ্যের পুলিশ ওয়েলফেয়ার বোর্ড (Police Welfare Board Dissolved) ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার ডায়মন্ড...

More Articles Like This