29.8 C
Kolkata

তদন্তে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে একাধিক নির্দেশ দিল হাইকোর্ট

Must Read

কলকাতা: অপহরণের ঘটনার প্রেক্ষিতে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে পুরুষ তদন্তকারী আধিকারিককে সরিয়ে মহিলা আধিকারিককে নিযুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মামলার তদন্তে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন বিচারপতি হীরন্ময় ভট্টাচার্য।

আদালতের নির্দেশ (Court Order) অনুযায়ী, ডায়ামণ্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপারকে তদন্তের উপর সরাসরি নজরদারি করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় পুলিশকে নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। ভুক্তভোগী বা তাঁর পরিবার নতুন করে কোনও অভিযোগ জানালে এসপিকে তাঁদের বক্তব্য শুনে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে।

আরও পড়ুন: ২০১৮-র ধর্ষণ মামলায় বিচার ঝুলে কেন? ক্ষোভ হাইকোর্টের

আদালত জানায়, ঘটনার পর আক্রান্ত তরুণী বর্তমানে লিলুয়াতে বসবাস করছেন। তিনি যদি পুনরায় বজবজে ফিরতে চান, সেক্ষেত্রে সংশ্লিষ্ট থানার ওসি ও আইসিকে আগাম জানাতে হবে এবং তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। বিচারপতি স্পষ্টভাবে উল্লেখ করেন, তদন্ত প্রক্রিয়া এমনভাবে পরিচালিত হতে হবে যাতে ভুক্তভোগী নিশ্চিত হন যে, নিরপেক্ষ ও সঠিক তদন্ত চলছে।

মামলাকারীর অভিযোগ অনুযায়ী, ১ ফেব্রুয়ারি তাঁকে অপহরণ করা হয়। ওই দিন বাবাকে সঙ্গে নিয়ে বজবজ থানায় গেলেও এফআইআর নেওয়া হয়নি বলে দাবি। পরবর্তীতে ৩ ফেব্রুয়ারি মাকে নিয়ে থানায় গেলে লঘু ধারায় এফআইআর দায়ের করা হয়। অভিযোগ, অভিযুক্ত হেম যাদব থানায় উপস্থিত হয়ে অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি দেন। সেই সময় তদন্তকারী আধিকারিক উপস্থিত থাকলেও কোনও পদক্ষেপ করা হয়নি বলেও অভিযোগ তোলা হয়েছে। এছাড়া, ৩ ফেব্রুয়ারির ঘটনার পর মানসিক চাপে তরুণী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে মামলাকারীর তরফে জানানো হয়েছে।

দেখুন আরও পড়ুন:

Latest News

রহস্যময় পোস্টে জল্পনা উস্কে দিলেন পৃথ্বী শ-এর বাগদত্তা, ভাঙছে সম্পর্ক?

ওয়েব ডেস্ক : ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ (Prithvi Shaw)-এর ব্যক্তিগত জীবন ফের আলোচনায়। তাঁর বাগদত্তা আকৃতি আগরওয়ালের (Akriti Agarwal)...

More Articles Like This