29.8 C
Kolkata

হাইকোর্টে স্বস্তি পেলেন না সুজিত বসু! ইডিকে নোটিস জমার নির্দেশ বিচারপতির

Must Read

কলকাতা: কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আপাতত কোনও স্বস্তি পেলেন না রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। পুর নিয়োগ দুর্নীতি (Corporation Recruitment Scam) মামলায় গ্রেফতারির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার হাই কোর্টের দ্বারস্থ হন সুজিত বসু। শুক্রবার বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে মামলাটির শুনানি হয়। বর্তমানে জেল হেফাজতে থাকা তৃণমূল নেতার দায়ের করা মামলার শুনানিতে শুক্রবার স্পষ্ট জানিয়ে দিলেন বিচারপতি শম্পা দত্ত পাল— “এখনই কোনও রিলিফ নয়।”

সুজিত বসুর পক্ষে আদালতে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী সিদ্ধার্থ লুথরা। তিনি আদালতে দাবি করেন, “আমার মক্কেল গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করছেন। তিনি অভিযুক্ত নন।” তবে সেই যুক্তিতে আপাতত সায় দেয়নি আদালত। বিচারপতি নির্দেশ দিয়েছেন, মামলাটির শুনানি নিয়মিত বেঞ্চেই হবে। পাশাপাশি, গ্রেফতারি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত নোটিস জমা দিতে হবে ইডিকে। সুজিত বসুর তরফেও হলফনামা পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে রাজ্যে শুরু জনগণনা, প্রথম ডিজিট্যালি জনগণনা, জানালেন শুভেন্দু অধিকারী

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দীর্ঘদিন ধরেই ইডির নজরে ছিলেন সুজিত বসু। অভিযোগ, দমদম পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থের বিনিময়ে বেআইনি সুপারিশ করা হয়েছিল। গত ৬ এপ্রিল, ভোটের মনোনয়ন জমা দেওয়ার সময় থেকেই একাধিকবার ইডির তরফে হাজিরার নোটিস পান তিনি। সে সময় নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকার কথা জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। আদালতের নির্দেশে ভোটপর্ব চলাকালীন হাজিরা এড়িয়ে যান তিনি। তবে নির্বাচন শেষ হতেই তদন্তে যোগ দেন সুজিত বসু। একাধিক দফায় তাঁকে জেরা করা হয়। তল্লাশি চালানো হয় তাঁর বাড়ি এবং অফিসেও। এরপর গত ১১ মে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করে ইডি। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন।

দেখুন আরও খবর:

Latest News

বঙ্গে ঢুকল বর্ষা, উত্তরে শুরু প্রবল বৃষ্টি! দক্ষিণবঙ্গে কবে ঢুকবে মৌসুমি বায়ু? দেখুন মেগা আপডেট

ওয়েব ডেস্ক: টানা দাবদাহ, চরম আর্দ্রতা এবং অস্বস্তিকর গরমে গত কয়েক দিন কার্যত নাজেহাল ছিলেন বঙ্গবাসী। অবশেষে সেই অপেক্ষার...

More Articles Like This