Forbidden

You don't have permission to access th1s resource.

১০ বছরে ষষ্ঠ প্রধানমন্ত্রী পেল ব্রিটেন - KolkataTV
33.6 C
Kolkata

১০ বছরে ষষ্ঠ প্রধানমন্ত্রী পেল ব্রিটেন

Must Read

ওয়েব ডেস্ক: ব্রিটেনের (Britain) নতুন প্রধানমন্ত্রী (Prime Minister) হিসেবে সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম (Andy Burnham)। রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাতের পর সরকার গঠনের আমন্ত্রণ গ্রহণ করেন তিনি। এরপর ১০ ডাউনিং স্ট্রিটে প্রথম ভাষণে প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ, অর্থনৈতিক সংস্কার এবং জনজীবনের প্রয়োজনীয় পরিষেবাকে আরও সাশ্রয়ী করার প্রতিশ্রুতি দেন ব্রিটেনের ৫৯তম প্রধানমন্ত্রী।

৫৬ বছর বয়সি বার্নহ্যাম দায়িত্ব নিয়েছেন কিয়ার স্টার্মারের স্থলাভিষিক্ত হয়ে। পদত্যাগের আগে ডাউনিং স্ট্রিটের বাইরে স্টার্মার বলেন, নতুন প্রধানমন্ত্রীর প্রতি তাঁর পূর্ণ সমর্থন রয়েছে। একইসঙ্গে তিনি নিজের সরকারের কাজের জন্য দলের সদস্য ও ব্রিটিশ জনগণকে ধন্যবাদ জানান।

আরও খবর : পিওকে-তে অশান্তি নিয়ে উদ্বেগ, মৃত্যুর ঘটনায় তদন্তের দাবি রাষ্ট্রপুঞ্জের

দায়িত্ব গ্রহণের পর বার্নহ্যাম (Andy Burnham) বলেন, গত চার দশকে ব্রিটেনে যে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের প্রয়োজন ছিল, তা এবার বাস্তবায়নের সময় এসেছে। তাঁর দাবি, লন্ডনকেন্দ্রিক প্রশাসনিক কাঠামো বদলে দেশের বিভিন্ন শহর ও অঞ্চলের হাতে আরও ক্ষমতা তুলে দেওয়া হবে।

বলে রাখা দরকার, আপাতত ৬ সপ্তাহের জন্য প্রধানমন্ত্রী হিসাবে তাঁর কুর্সি সুরক্ষিত। সেপ্টেম্বরে ব্রিটেনে হাউস অফ কমন্সের অধিবেশন হবে, সেখানে এমপিদের চ্যালেঞ্জ সামলাতে হবে অ্যান্ডিকে। এদিকে গত ১০ বছরে ছ’জন প্রধানমন্ত্রী পেয়েছে ১০ নং ডাউনিং স্ট্রিট। এবার যুক্ত হল অ্যান্ডি বার্নহ্যামের নাম।

Latest News

আদালতের নির্দেশের পরই গ্রেফতার অভিষেক পোড়েল

ওয়েব ডেস্ক : আদালতের নির্দেশের পরই গ্রেফতার করা হল বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েলকে (Abhishek Porel)। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের...

More Articles Like This