Forbidden

You don't have permission to access th1s resource.

কে হবেন বিজেপির পরিষদীয় দলনেতা? শাহি বৈঠকেই চূড়ান্ত হবে নাম - KolkataTV
27 C
Kolkata

কে হবেন বিজেপির পরিষদীয় দলনেতা? শাহি বৈঠকেই চূড়ান্ত হবে নাম

Must Read

কলকাতা: বিধানসভা নির্বাচনে (Assembly Election 2026) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি (BJP)। তবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে ফলাফল প্রকাশের পর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। একাধিক নাম সামনে এলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলেই জানাচ্ছে বিজেপি।

এই পরিস্থিতিতে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে পদ্ম শিবিরে তৎপরতা তুঙ্গে। দলীয় সূত্রে জানা গিয়েছে, পরিষদীয় দলনেতা নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর সঙ্গে সহকারী পর্যবেক্ষক হিসেবে থাকবেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে উপস্থিত থাকবেন অমিত শাহ নিজেও।

আরও পড়ুন: আগামী ৯ মে নয়া মুখ্যমন্ত্রীর শপথ ঘিরে সেজে উঠেছে ব্রিগেড, জোর প্রস্তুতি

সোমবার নির্বাচনের ফলাফল প্রকাশ শুরু হলেও গণনা প্রক্রিয়া গড়িয়েছে গভীর রাত পর্যন্ত, কোথাও কোথাও তা চলেছে ৫ তারিখ ভোর পর্যন্ত। ফলে রাজনৈতিক ব্যস্ততা এখন চরমে। এদিকে বিজেপির দলীয় নিয়ম অনুযায়ী, নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে বসে ঐকমত্যের ভিত্তিতে একজনকে পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়। এরপর সেই নেতা রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান। এবারও সেই প্রক্রিয়াই অনুসরণ করা হবে।

দেখুন আরও খবর:

Latest News

পরের মরসুমেই কি শেষবার মাঠে নামবেন পর্তুগিজ মহাতারকা? ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার আগেই অবসরের জল্পনা

ওয়েব ডেস্ক : ফুটবলজগতে বড়সড় জল্পনা তৈরি করে অবসরের ইঙ্গিত দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। পর্তুগিজ মহাতারকা জানিয়েছেন, ২০২৬-২৭...

More Articles Like This