29 C
Kolkata

বাংলায় এবার জন্ম নিয়ন্ত্রণ হতে পারে! ইঙ্গিত দিলেন শমীক

Must Read

ওয়েব ডেস্ক : বাংলায় এবার জন্ম নিয়ন্ত্রণ হতে পারে! তেমনই ইঙ্গিত দিয়েছেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। এদিন বিধাননগরে সারভাইক্যাল ক্যানসারের টিকাকরণের সূচনা অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখান অনিতা দেওয়ানের প্রসঙ্গ তুলে বিজেপি রাজ্য সভাপতি বলেছেন, আগে পোলিও প্রতিষেধক দিতে যাওয়া হলে সাধারণ মানুষ বাধা পেতেন। ফলে সমস্ত রোগকে নির্মুল করা যায়নি। সবে মাত্র সরকার হয়েছে। মুখ্যমন্ত্রী এই কয়েকদিনে দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাতেও জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা করবেন তিনি।

শমীক (Samik Bhattacharya) আরও বলেছেন, “সুস্থ স্বাভাবিক সমাজে আজকে পরিবার পরিকল্পনা সেটাকে বাধ্যতামূলক করা যায় কি না, কিংবা সরকারের ফ্লাগশিপ প্রকল্প বানিয়ে সেটা নিয়ে ব্যাপক প্রচারের মধ্য দিয়ে এই জনসংখ্যাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি কি না, জমির উপর এই মানুষের চাপকে আমরা কমাতে পারি কি না, আমরা পরিবার পরিকল্পনা জন্ম নিয়ন্ত্রণের মধ্য দিয়ে আমাদের মহিলাদের আরও সুষম বিকাশ ঘটাতে পারি কি না, শিক্ষায় তাঁদের আর্থসামাজিক উত্তরণের অবস্থায় পৌঁছে দিতে পারি কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।” মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তিনি জন্মনিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে আবেদন করেন। তাঁর দাবি, এই মুহূর্তে এরাজ্যে জন্মনিয়ন্ত্রণের যথেষ্ট প্রয়োজন।

আরও খবর : তৃণমূলকে ভালো করার দায়িত্ব নিল আরএসএস? ঘাসফুল কর্মীদের দলে টানতে নতুন কৌশল সংঘের?

সাল ১৯৯০। তারিখ ৩০ মে। সেদিন অনিতা দেওয়ান সহ পশ্চিমবঙ্গ সরকারের দুইজন নারী স্বাস্থ্য আধিকারিক এবং ইউনিসেফের একজন নারী আধিকারিকের উপর পাশবিক অত্যাচার হয়েছিল। এদিন সেই ঘটনাকে স্মরণ করিয়ে শমীক বলেছেন, এই সরকার ১০ কোটি মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেবে বলেই তৈরি হয়েছে।

বিধাননগর হাসপাতালে এদিন সার্ভাইক্যাল ক্যানসারের টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যসচিব মনোজ আগরওয়াল, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ অনেকে। সব সরকারি কেন্দ্রে ১৪-১৫ বছর বয়সী কিশোরীদের টিকা দেওয়া হবে। আপাতত ২৩৫টি স্বাস্থ্যকেন্দ্র থেকে এই টিকা পাওয়া যাবে।

দেখুন অন্য খবর :

Latest News

অভিষেকের ঘটনা নিয়ে প্রতিবাদ জানালেন ডেরেক ও’ব্রায়েন

ওয়েব ডেস্ক : শনিবার নিহত দলীয় কর্মীকে দেখতে সোনারপুরে প্রবল বিক্ষোভের মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

More Articles Like This