আমেরিকায় শিখ ট্রাকচালককে ১৭ বার ছুরিকাঘাত, ‘মিস্টার সিং’ পোস্ট ঘিরে বিতর্কের মধ্যেই হামলা

Must Read

ওয়েব ডেস্ক : আমেরিকায় (America) এক শিখ ট্রাকচালককে ছুরি দিয়ে ১৭ বার আঘাত করার অভিযোগ উঠেছে। রবিবার ভোরে পেনসিলভেনিয়ার দিকে যাওয়ার পথে দক্ষিণ ওয়াইওমিংয়ের একটি বিশ্রামকেন্দ্রে ঘটনাটি ঘটে। আক্রান্ত ব্যক্তি শুধু তাঁর পদবি ‘সিং’ প্রকাশ করেছেন। নিরাপত্তার আশঙ্কায় পুরো পরিচয় প্রকাশ করতে চাননি তিনি। তাঁর দাবি, শৌচাগারে যাওয়ার সময় এক ব্যক্তি তাঁর পিছনে আসছিল। কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি তাঁকে আক্রমণ করে।

অভিযোগ, প্রথমে ওই ব্যক্তি তাঁকে মারধর করে। পরে ছুরি বের করে শরীরের বিভিন্ন জায়গায় একের পর এক আঘাত করে। গলা, বুক ও পাঁজরেও গুরুতর চোট লাগে। হামলাকারী পালিয়ে যাওয়ার পর রক্তাক্ত অবস্থায় বাইরে বেরিয়ে আসেন আক্রান্ত ব্যক্তি। সেখানেই তিনি মাটিতে পড়ে যান। এর পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও খবর :  ব্রিকসে ভারতে এসে ‘স্ট্রোকে’ আক্রান্ত হন জিনপিং!

এই হামলার কয়েক দিন আগেই আমেরিকার (America) এক নিরাপত্তা দফতরের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। পরে মুছে ফেলা ওই পোস্টে এক ভারতীয় ট্রাকচালকের ছবি ব্যবহার করে ‘মিস্টার সিং’ সম্বোধন করা হয়েছিল। সেই ঘটনার পরেই শিখ ট্রাকচালকের উপর এই হামলার ঘটনা সামনে আসায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ঘটনায় ৪৫ বছরের অ্যান্ড্রু ক্রিস বিডজাককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে প্রথম ডিগ্রির খুনের চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে। তবে হামলার কারণ বা অভিযুক্ত কেন এই হামলা চালিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

Latest News

কমিশনে ৩টি নাম ও প্রতীক জমা দিল ঋতব্রত শিবিরও!

ওয়েব ডেস্ক : জোড়াফুল প্রতীক 'ফ্রিজ' হওয়ার পর বিকল্প পথে হাঁটতে হচ্ছে দুই তৃণমূল শিবিরকেই। নির্বাচন কমিশনের (Election Commission)...

More Articles Like This