কমিশনে ৩টি নাম ও প্রতীক জমা দিল ঋতব্রত শিবিরও!

Must Read

ওয়েব ডেস্ক : জোড়াফুল প্রতীক ‘ফ্রিজ’ হওয়ার পর বিকল্প পথে হাঁটতে হচ্ছে দুই তৃণমূল শিবিরকেই। নির্বাচন কমিশনের (Election Commission) নির্দেশের পর শুক্রবার সকালে তিনটি করে বিকল্প নাম ও প্রতীকের প্রস্তাব পাঠিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) শিবির। তাঁরা সেই তালিকা থেকে একটি নাম এবং একটি প্রতীক পাবে বলে সূত্রের খবর।

জানা যাচ্ছে, ঋতব্রত শিবিরের প্রস্তাবিত তিনটি নাম হল জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস, গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। প্রতীক হিসেবে চাওয়া হয়েছে খাম, ব্ল্যাকবোর্ড এবং ব্যাটারি টর্চ। অন্যদিকে কালীঘাট শিবিরও তিনটি বিকল্প নামও জমা দিয়েছে— সর্বভারতীয় তৃণমূল মমতা কংগ্রেস, সর্বভারতীয় মমতা তৃণমূল কংগ্রেস এবং মমতা তৃণমূল কংগ্রেস। প্রতীক হিসেবে ফুটবল এবং ক্রিকেট ব্যাটের প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও খবর :  পুজোর আগেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা! আন্দামানে ঘূর্ণাবর্ত, বাংলার দিকে কি ধেয়ে আসছে ‘অর্ণব’?

দুই শিবিরের নামের প্রস্তাবেই তৃণমূল শব্দটি থাকলেও নাম বাছাইয়ের ভাবনায় রয়েছে পার্থক্য। মমতা (Mamata Banerjee) শিবিরের প্রস্তাবিত নামগুলিতে দলনেত্রীর নামকে গুরুত্ব দেওয়া হয়েছে। তা নিয়েই ঋতব্রত শিবিরের কটাক্ষ। তাদের বক্তব্য, দলের নামের ক্ষেত্রে কোনও ব্যক্তিকে সামনে রাখতে তারা চায় না। বরং জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার মতো বিষয়কে গুরুত্ব দিয়েই নাম বাছাই করা হয়েছে বলে তাদের দাবি।

আসন্ন জোড়া উপনির্বাচনে ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম বা জোড়াফুল প্রতীক ব্যবহার করে কোনও পক্ষই লড়তে পারবে না বলে কমিশনের নির্দেশ দিয়েছে। সেই পরিস্থিতিতে বিকল্প নাম ও প্রতীকের আবেদন এখন কমিশনের বিবেচনায়। শেষ পর্যন্ত দুই শিবিরের জন্য কোন নাম এবং প্রতীক বরাদ্দ হয়, সেটাই এখন দেখার।

Latest News

জোড়াফুল নয়, উপনির্বাচনে নতুন নাম-প্রতীকে দুই তৃণমূল! কমিশনের বিজ্ঞপ্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত

ওয়েব ডেস্ক : আপাতত শেষ হল তৃণমূলের (TMC) নাম ও প্রতীক নিয়ে টানাপোড়েন। শুক্রবার দুপুরে বিজ্ঞপ্তি জারি করে মমতা...

More Articles Like This