ভিডিয়ো বানালেই মিলবে টাকা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ঘোষণা বিহার সরকারের

Must Read

ওয়েব ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় (Social Media) কনটেন্ট তৈরি করে যাঁরা নিয়মিত আয় করেন, তাঁদের জন্য বড় সুযোগ নিয়ে এল বিহার সরকার (Bihar Government)। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, পরিষেবা ও কর্মসূচি নিয়ে ভিডিয়ো তৈরি করলে এবার নির্দিষ্ট নিয়মে টাকা পাবেন এমপ্যানেলড ও রেজিস্টার্ড কনটেন্ট ক্রিয়েটররা (Content creator)। বুধবার, ১৯ অগস্ট মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

‘বিহার সোশ্যাল মিডিয়া অ্যান্ড অনলাইন মিডিয়া রুলস ২০২৬’-এ সংশোধন এনে এই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। সরকারি প্রকল্পের প্রচারে সোশ্যাল মিডিয়াকে (Social Media) আরও বেশি কাজে লাগাতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। অর্থাৎ, শুধু বিজ্ঞাপন বা প্রচারমূলক পোস্ট নয়, ক্রিয়েটরদের তৈরি ভিডিয়োর দর্শকসংখ্যাকেও গুরুত্ব দেওয়া হবে।

আরও খবর : তেলঙ্গানায় প্রধান শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাত, খুনের নেপথ্যে দুই দশম শ্রেণির পড়ুয়া!

নতুন নিয়ম অনুযায়ী, কোনও নির্দিষ্ট ভিডিয়ো ৩০ দিনের মধ্যে ১ লক্ষ ভিউ পেলে সংশ্লিষ্ট ক্রিয়েটরকে (Content creator) অতিরিক্ত ১০ হাজার টাকা দেওয়া হবে। ভিডিয়োর ভিউ যত বাড়বে, নির্ধারিত নিয়ম অনুযায়ী অর্থ পাওয়ার সুযোগও থাকবে। তবে একটি ভিডিয়োর ক্ষেত্রে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত অর্থ দেওয়ার সীমা রাখা হয়েছে।

বিহারের তথ্য ও জনসংযোগ দফতর জানিয়েছে, এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা খুব শীঘ্রই প্রকাশ করা হবে। পাশাপাশি ক্রিয়েটরদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, পেজ ও চ্যানেলের ফলোয়ার সংখ্যাও নিয়মিত যাচাই করা হবে।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This