অন্নপূর্ণার টাকা না পেয়ে বালুরঘাটে তুমুল বিক্ষোভ, SDO অফিসে ভাঙচুর! রাস্তা অবরোধ মহিলাদের

Must Read

ওয়েব ডেস্ক : অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা না পাওয়ার অভিযোগে বালুরঘাটে (Balurghat) তুমুল বিক্ষোভ দেখালেন একদল মহিলা। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে SDO অফিসের সামনে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে অফিসের নামের ফলক ভাঙচুর এবং গেট লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে। পরে ডিএম অফিসের সামনেও বিক্ষোভ দেখিয়ে রাস্তা অবরোধ করেন আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা প্রকল্পের জন্য যোগ্য হওয়া সত্ত্বেও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কারও স্বামী দিনমজুর, আবার কারও স্বামী ছোট ব্যবসার সঙ্গে যুক্ত। পরিবারের আয় নির্ধারিত সীমার মধ্যে থাকা সত্ত্বেও আবেদন বাতিল করা হয়েছে বলে দাবি তাঁদের। সমস্যা জানতে এদিন সকাল থেকেই SDO অফিসে লাইনে দাঁড়িয়েছিলেন মহিলারা।

আরও খবর : অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় পুরুলিয়ায় পথ অবরোধ, রাস্তায় মহিলারা!

বিক্ষোভ ঘিরে প্রশাসনিক ভবন চত্বরে উত্তেজনা ছড়ায়। আন্দোলনকারীদের অভিযোগ, অফিসের ভিতর থেকে এক আধিকারিক বেরিয়ে দু’জন মহিলাকে চুলের মুঠি ধরে মারধর করেন এবং একটি ঘরে আটকে রাখেন। এরপরই ক্ষোভ আরও বেড়ে যায় বলে দাবি বিক্ষোভকারীদের। SDO অফিসে ঢোকার চেষ্টা করলে পুলিশ (Police) বাধা দেয়। শুরু হয় পুলিশ ও মহিলাদের মধ্যে ধস্তাধস্তি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

অন্যদিকে, SDO অফিস থেকে বিক্ষোভকারীদের সরানোর পর ডিএম অফিসের সামনেও অবস্থান শুরু করেন মহিলারা। পরে রাস্তা অবরোধ করায় শহরের ব্যস্ত রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। প্রশাসনের তরফে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। উল্লেখ্য, সম্প্রতি রাজ্য সরকারের দাবি অনুযায়ী, অন্নপূর্ণা যোজনার টাকা ইতিমধ্যেই প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে পৌঁছেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যোগ্যদের টাকা দেওয়া হবে এবং যাঁরা বাদ পড়েছেন, তাঁদের ফের আবেদনের সুযোগ থাকবে।

Latest News

পড়ুয়ার কপালের তিলক মুছে দেওয়ার অভিযোগ! কলকাতার স্কুলে বিতর্ক, সাসপেন্ড শিক্ষিকা

কলকাতা:কলকাতার একটি বেসরকারি মিশনারি স্কুলে পড়ুয়ার কপালের তিলক মুছে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্কুলে ঢোকার আগে এক...

More Articles Like This