Forbidden

You don't have permission to access th1s resource.

১১ মে ভাগ্যের বড় টার্ন! মেষে মঙ্গল, রুচক রাজযোগে চমক ৪ রাশির জীবনে - KolkataTV
28.2 C
Kolkata

১১ মে ভাগ্যের বড় টার্ন! মেষে মঙ্গল, রুচক রাজযোগে চমক ৪ রাশির জীবনে

Must Read

ওয়েব ডেস্ক: মে (May) মাসেই বড় জ্যোতিষীয় (Astrology) পরিবর্তনের ইঙ্গিত। সাহস, শক্তি ও পরাক্রমের কারক গ্রহ মঙ্গল ১১ মে ২০২৬-এ নিজের অধীন রাশি মেষে প্রবেশ করতে চলেছে। এর ফলে ভেঙে যাবে মঙ্গল-শনির অশুভ যোগ, যা এতদিন নানা অস্থিরতা, হিংসা, আর্থিক সঙ্কট ও ব্যক্তিগত জীবনে টানাপোড়েনের কারণ ছিল বলে মনে করা হয় (Horoscope Today)। এই পরিবর্তনের ফলে তৈরি হবে শক্তিশালী রুচক রাজযোগ, যা সামগ্রিক পরিবেশকে ইতিবাচক করবে। বিশেষ করে ৪টি রাশির জীবনে বড়সড় পরিবর্তন ও সাফল্যের সম্ভাবনা তৈরি হচ্ছে।

মেষ রাশি
মঙ্গল নিজের রাশিতে থাকায় আত্মবিশ্বাস ও এনার্জি তুঙ্গে থাকবে। দীর্ঘদিনের ক্লান্তি কাটিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করতে পারবেন। চাকরি ও ব্যবসায় নতুন সুযোগ আসবে, আর্থিক লাভের সম্ভাবনাও প্রবল।

আরও পড়ুন: ২০২৬ সালে সাড়ে সাতির দশা শেষ হবে এই রাশিগুলির, কোন জাতিকা সম্পূর্ণ মুক্তি পাবে?

কর্কট রাশি
এই গোচর কর্কট রাশির জন্য শুভ। আয়ের নতুন পথ খুলবে, পেশাগত উন্নতির সুযোগ মিলবে। নতুন যোগাযোগ ভবিষ্যতে বড় লাভ এনে দিতে পারে। সংসারে সুখ-সমৃদ্ধি বাড়বে।

বৃশ্চিক রাশি
মঙ্গলই এই রাশির অধিপতি, তাই ইতিবাচক প্রভাব আরও বেশি। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো পরিশ্রমের ফল মিলবে, অসমাপ্ত কাজ সম্পূর্ণ হবে। প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিয়ে এগিয়ে যাবেন।

ধনু রাশি
স্থাবর সম্পত্তি কেনার সুযোগ তৈরি হতে পারে। ব্যবসা সম্প্রসারণ ও বিদেশযাত্রার সম্ভাবনা জোরালো। সামগ্রিকভাবে সাফল্য ও অগ্রগতির পথে এগোবেন।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Latest News

হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, কাদা-জুতো ছোড়ার অভিযোগ, উঠল ‘চোর-ডাকাতরানি’ স্লোগান

কলকাতা: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায়...

More Articles Like This