40.7 C
Kolkata

সাতসকালে আলিপুরে ভয়ঙ্কর ঘটনা! হুলুস্থুল কাণ্ড জেলা পরিষদের দফতরে

Must Read

কলকাতা: সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire Broke Out) ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল আলিপুরের (Alipore) দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের (South 24 Parganas Zila Parishad Office) বহুতল দফতরে। সকাল পৌনে ১০টা নাগাদ স্থানীয় বাসিন্দারা বহুতল ভবন থেকে ঘন কালো ধোঁয়া বেরোতে দেখেন। এরপরই দমকল বিভাগকে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই দমকলের (Fire Brigade) অন্তত ১০টি ইঞ্জিন মোতায়েন করা হয়েছে।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, ভবনের বাতানুকূল যন্ত্রে শর্ট সার্কিটের জেরেই আগুনের সূত্রপাত। দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন প্রথমে ভবনের চতুর্থ তলায় লাগে। এরপর দ্রুত তা পঞ্চম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে সিঁড়ি ব্যবহার করে উপরের তলায় পৌঁছতে পারেননি দমকলকর্মীরা। ফলে জানলার কাচ ভেঙে বাইরে থেকে আগুন নেভানোর কাজ শুরু করতে হয়।

আরও পড়ুন: জোড়া ঘুর্ণাবর্তের প্রভাবে তুমুল দুর্যোগের পূর্বাভাস! ভাসবে কোন কোন জেলা? দেখুন আবহাওয়ার বড় আপডেট

দমকলের একাংশের দাবি, ভবনের ভিতরে কেউ আটকে নেই। যদিও অন্য একটি সূত্র জানিয়েছে, বহুতলের ছাদে কয়েকজন সরকারি কর্মী আটকে পড়েছিলেন। এছাড়াও ভবনের উপরের তলাগুলিতে কাজ করা কয়েকজন রংমিস্ত্রিকে বিশেষ ব্যবস্থায় দড়ি বেয়ে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে।

অগ্নিকাণ্ডের পরপরই ভবনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তবে উদ্ধার ও আগুন নেভানোর কাজে কিছুটা বাধা তৈরি করেছে এলাকার ভৌগোলিক পরিস্থিতি। ভবনের চারপাশে গাছপালা এবং সংকীর্ণ জায়গা থাকায় মই বসাতে সমস্যার মুখে পড়তে হয়েছে দমকল বাহিনীকে।

জানা গিয়েছে, আগুনের উৎসস্থল চতুর্থ তলায় জেলা পরিষদের কর্মীদের দফতর রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ সরকারি নথি ও নথিপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশের মতে, অফিসের পূর্ণ কর্মদিবস শুরু হওয়ার আগে আগুন লাগায় বড় ধরনের প্রাণহানির সম্ভাবনা এড়ানো গিয়েছে। অফিস চালু হয়ে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।

দেখুন আরও খবর:

Latest News

অর্থমন্ত্রী স্বপন, স্বাস্থ্যে শারদ্বত, শিক্ষা কার হাতে? দেখে নিন একনজরে

কলকাতা: চূড়ান্ত রাজ্যের মন্ত্রীদের দফতর বণ্টন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দফায়...

More Articles Like This