31.6 C
Kolkata

রথযাত্রাতেই খুলতে পারে ভাগ্যের দরজা! শুক্রের নক্ষত্র পরিবর্তনে অর্থলাভের যোগ ৪ রাশির

Must Read

ওয়েব ডেস্ক: আর মাত্র দু’দিনের অপেক্ষা। আগামী ১৬ জুলাই পালিত হবে রথযাত্রা (Rath Yatra 2026)। এ দিনই জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুযায়ী শুক্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। সন্ধ্যা ৭টা ১১ মিনিটে শুরু হওয়া এই নক্ষত্র পরিবর্তনের প্রভাব থাকবে ২৯ জুলাই পর্যন্ত। জ্যোতিষীদের মতে, এই সময় চারটি রাশির জাতক-জাতিকার জীবনে আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য এবং পারিবারিক সুখের সম্ভাবনা তৈরি হতে পারে।

মেষ রাশির জাতকদের জন্য এই সময়টি বিশেষ শুভ বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিনের বাধা কাটিয়ে নতুন সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে সাফল্যের পাশাপাশি পারিবারিক সম্পর্কও আরও মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে।

টাকার টান কাটবে, কেরিয়ারে বড় সাফল্যের ইঙ্গিত! ১২ জুন কেমন যাবে আপনার দিন?

মিথুন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রেও সময় অনুকূল হতে পারে। বিশেষ করে ব্যবসা বা নতুন উদ্যোগে লাভের সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধির পাশাপাশি নতুন কাজ শুরু করার সুযোগও মিলতে পারে বলে জ্যোতিষীদের মত।

তুলা রাশির ক্ষেত্রে শুক্রের অবস্থান সম্পর্ক, দাম্পত্য জীবন এবং অর্থনৈতিক দিককে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। দীর্ঘদিনের ইচ্ছাপূরণ, নতুন সম্পর্কের সূচনা কিংবা ব্যবসায় লাভের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

মকর রাশির জাতকদের জন্যও এই সময়টি শুভ বলে মনে করা হচ্ছে। কর্মজীবনে অগ্রগতি, আর্থিক স্থিতি বৃদ্ধি এবং নতুন সুযোগের দরজা খুলতে পারে। দীর্ঘদিনের সমস্যার সমাধান হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে জ্যোতিষশাস্ত্রে দাবি করা হয়েছে।

তবে মনে রাখা প্রয়োজন, এগুলি জ্যোতিষশাস্ত্রভিত্তিক সম্ভাবনা ও বিশ্বাসের উপর নির্ভরশীল। বাস্তব জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত বিচারবুদ্ধি ও প্রয়োজনীয় পরামর্শকে গুরুত্ব দেওয়াই শ্রেয়।

ডিসক্লেমার: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

Latest News

শ্রাবণীর আগে তারকেশ্বরে আসছে ‘মহাদেব এক্সপ্রেস’, পাঁচ নতুন রুটে চলবে সরকারি বাস

কলকাতা: শ্রাবণ মাসের আগেই তীর্থযাত্রীদের জন্য বড় উপহার। তারকেশ্বর (Tarakeswar) থেকে চালু হল ‘মহাদেব এক্সপ্রেস’ (Mahadev Express) নামে নতুন...

More Articles Like This