31.7 C
Kolkata

অসমে বন্যা পরিস্থিতি এখনও ভয়াবহ, মৃত বেড়ে ৬১

Must Read

ওয়েব ডেস্ক: বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও দুর্যোগের প্রভাব এখনও কাটেনি অসমে (Assam)। তবে রাজ্যের নয়টি জেলায় বন্যার (Flood) জেরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬১। অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ)-র তথ্য অনুযায়ী, বর্তমানে ৭ লক্ষেরও বেশি মানুষ বন্যার কবলে পড়েছেন। গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

এএসডিএমএ-র রিপোর্ট অনুযায়ী, চরাইদেও, ধেমাজি, ডিব্রুগড়, গোলাঘাট, হোজাই, যোরহাট, কার্বি আংলং, নগাঁও এবং শিবসাগর—এই নয়টি জেলা এখনও বন্যায় (Flood) ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শিবসাগর জেলায়। যেখানে প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ বন্যার জলে আটকে রয়েছেন বলে খবর। চরাইদেও ও যোরহাটেও লক্ষাধিক মানুষ দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।

আরও খবর : এআই শিক্ষায় বড় পদক্ষেপ! বেঙ্গালুরুতে দেশের প্রথম AI বিশ্ববিদ্যালয়ের ঘোষণা কর্নাটক সরকারের

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) জানিয়েছেন, প্রশাসনের সবরকম চেষ্টা সত্ত্বেও এখনও প্রায় ৮০ হাজার বন্যাদুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। তাঁর কথায়, শিবসাগর এবং নজিরা এলাকার বিস্তীর্ণ অংশ এখনও জলমগ্ন থাকায় বহু জায়গায় পৌঁছনো যাচ্ছে না। ফলে বহু পরিবার এখনও সরকারি সাহায্যের অপেক্ষায় রয়েছে।

অবিরাম বৃষ্টির জেরে দিখৌ, ধনশিরি এবং কুশিয়ারা-সহ একাধিক নদীর জল এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যার জেরে রাজ্যের বিভিন্ন জেলায় রাস্তা, সেতু, বাঁধ-সহ গুরুত্বপূর্ণ পরিকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে এবং উদ্ধার ও ত্রাণকাজ চালিয়ে যাচ্ছে।

Latest News

শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, কেন্দ্র-সিজেপি বৈঠকের আগেই বড় সিদ্ধান্ত

ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগপত্র...

More Articles Like This