29.7 C
Kolkata

মাইক বাজানোকে কেন্দ্র করে উত্তপ্ত আসানসোল! পুলিশ ফাঁড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

Must Read

আসানসোল: লাউডস্পিকার সংক্রান্ত প্রশাসনিক বার্তাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল আসানসোলের (Asansol) রেলপাড় এলাকা। অভিযোগ, পরিস্থিতি অশান্ত হয়ে ওঠার পর আসানসোল উত্তর (Asansol North) থানার জাহাঙ্গিরি মহল্লা পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর উচ্চ শব্দে লাউডস্পিকার বাজানো নিয়ে প্রশাসনের তরফে বিভিন্ন এলাকায় প্রচার শুরু হয়। সেই সূত্রেই জাহাঙ্গিরি মহল্লা পুলিশ ফাঁড়ির পুলিশ রেলপাড় এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে প্রশাসনিক বার্তা পৌঁছে দিতে যায়। এরপরই এলাকায় বিভিন্ন মন্দির ও মসজিদে বৈঠক শুরু হয় বলে খবর।

আরও খবর: শুরু বর্ষার কাউন্টডাউন শুরু…! মৌসুমী বায়ুর প্রভাবে ভিজবে বাংলা

অভিযোগ, এর মাঝেই হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একদল দুষ্কৃতী জাহাঙ্গিরি মহল্লা পুলিশ ফাঁড়িতে পৌঁছে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে পুলিশ ফাঁড়ির ভিতরে ও আশপাশ এলাকায় ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। হামলার মুখে পড়ে একাধিক গাড়িও। ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ গাড়ির পাশাপাশি সাধারণ মানুষের কয়েকটি যানবাহনও।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা এলাকায় কড়া পুলিশি নজরদারি চলছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও ইঙ্গিত মিলেছে।

Latest News

মরুভূমির রূপ নিল রাজধানী! ৯২ কিমি বেগে ধুলোঝড় দিল্লিতে, জারি লাল সতর্কতা

নয়াদিল্লি: কখনও তীব্র গরম, কখনও দূষণের ধোঁয়াশা, তার মধ্যেই এবার ভয়ংকর ধুলোঝড়ের সাক্ষী থাকল দিল্লি (Delhi)। সোমবার দুপুরে রাজধানীর...

More Articles Like This