আজ থেকে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা!

Must Read

কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আওতায় রাজ্যের ১ কোটি ৩৪ লক্ষেরও বেশি মহিলার ব্যাঙ্ক ল৩,০০০ টাকা করে পাঠানো শুরু হয়েছে (Annapurna Scheme)। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে এই অনুদান বিতরণের সূচনা হয়। জানানো হয়েছে, দিনের মধ্যেই সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, যাচাই-বাছাইয়ের পর ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। তাঁর দাবি, ওই আবেদনকারীরা নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারেননি। তিনি বলেন, সরকারি অর্থ শুধুমাত্র প্রকৃত যোগ্য উপভোক্তাদের কাছেই পৌঁছানো হবে এবং কোনও অযোগ্য ব্যক্তি যাতে এই প্রকল্পের সুবিধা না পান, সে বিষয়ে সরকার কঠোর অবস্থান নিয়েছে।

আরও পড়ুন: মিউটেশনের নামে বাড়তি টাকা আদায়! বিধাননগর পুরসভার কাছে হিসেব চাইল হাইকোর্ট

মুখ্যমন্ত্রী আরও জানান, আবেদন গ্রহণের প্রক্রিয়া আগামী কয়েক মাস চলবে। পাশাপাশি যাঁরা সিএএ ও এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন বলে স্পষ্ট করেন তিনি।

অন্নপূর্ণা যোজনার ১২ পাতার আবেদনপত্র নিয়ে যে সমালোচনা হয়েছিল, সেই প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। তাঁর বক্তব্য, ফর্মের অনেক অংশে তথ্য দেওয়ার প্রয়োজন নেই এবং একবার তথ্য জমা দিলে ভবিষ্যতে একাধিক রাজ্য ও কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা পেতে আলাদা আবেদন করতে হবে না।

অনুষ্ঠানে মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল, সংশ্লিষ্ট দফতরের প্রধান সচিব মৌমিতা গোদারিয়া-সহ একাধিক সরকারি আধিকারিক উপস্থিত ছিলেন। আবেদন যাচাই এবং প্রকল্প বাস্তবায়নে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকারও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।

 

Latest News

শালবনি জমি দুর্নীতি, হাইকোর্টের দ্বারস্থ দুই অভিযুক্ত

ওয়েব ডেস্ক: শালবনি জমি দুর্নীতি মামলায় আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ আরও দুই অভিযুক্ত। তাঁরা...

More Articles Like This