নওদায় ‘গুলিচালনার’ অভিযোগ ঘিরে চাঞ্চল্য! ইউটিউবারকে ঘিরে তৃণমূল নেতার বিস্ফোরক দাবি

Must Read

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad) নওদায় (Nawada) গুলিচালনার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ অভিযোগ করেছেন, এক ইউটিউবারের পরিবারের লোকজন তাঁকে ভয় দেখাতে গুলি চালিয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইউটিউবার।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যার পর নওদা থানার ডাঙ্গাপাড়া এলাকায়। শফিউজ্জামান শেখ জানান, তিনি একটি বাড়িতে বসে থাকার সময় হঠাৎ কাছাকাছি এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দ পান। পরিস্থিতি আশঙ্কাজনক মনে হওয়ায় তিনি দ্রুত পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে তাঁকে সেখান থেকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যায়।

আরও পড়ুন: ভোট শেষ হতেই ময়নায় উত্তেজনা! সংঘর্ষে জখম ১০ তৃণমূল কর্মী

তাঁর দাবি, নির্বাচনের আগে থেকেই ওই ইউটিউবার হুমায়ুন কবিরের হয়ে প্রচার চালাচ্ছিলেন এবং ভুল তথ্য প্রকাশ করছিলেন। বিষয়টি নিয়ে সতর্ক করার পর থেকেই উত্তেজনা তৈরি হয়। এমনকি ৪ মে ভোটের ফল প্রকাশের পর সাক্ষাৎকার দেওয়ার কথা বলায় ওই ইউটিউবার ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগ। শফিউজ্জামানের দাবি, তাঁকে ভয় দেখাতেই ফাঁকা রাস্তায় গুলি চালানো হয়েছে।

অন্যদিকে অভিযুক্ত ইউটিউবার সেরফুল শেখ সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বরং শফিউজ্জামান শেখই তাঁকে কটূক্তি করেছিলেন এবং এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। তিনি জানান, গুলিচালনার ঘটনায় তাঁর বা তাঁর পরিবারের কারও কোনও ভূমিকা নেই। ইতিমধ্যেই ঘটনাটি ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা গুলি চালিয়েছে, তার সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে।

Latest News

নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের, মমতাকে ঘিরে জল্পনার অবসান

ওয়েব ডেস্ক : উপনির্বাচনকে (Bypoll) কেন্দ্র করে নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগরে (Reginagar) প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল (Kalighat TMC)।...

More Articles Like This