ভোট শেষ হতেই ময়নায় উত্তেজনা! সংঘর্ষে জখম ১০ তৃণমূল কর্মী

Must Read

পূর্ব মেদিনীপুর: ভোট মিটতেই উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) ময়না (Moyna)। বাকচার আড়ংকেয়ারানা এলাকায় ২৪১ নম্বর বুথে ইভিএম বেরোনোর পরেই শুরু হয় সংঘর্ষ বলে অভিযোগ। তৃণমূলের (TMC) দাবি, তাদের পোলিং এজেন্ট-সহ একাধিক কর্মীর উপর হামলা চালানো হয়েছে, এমনকি এক কর্মীর কান ছিঁড়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছে। ঘটনায় অন্তত ১০ জন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে দাবি, তাঁদের ময়না প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ, ঘটনাস্থলের কাছেই এক বিজেপি নেতার বাড়িতে হামলা চালায় তৃণমূল কর্মীরা। বাড়িতে ভাঙচুরের চেষ্টা করা হয় বলেও দাবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে বলে জানা গেছে।

আরও পড়ুন: তাপপ্রবাহের মাঝে বড় ইউ-টার্ন! ঘূর্ণাবর্তের প্রবাহে দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা

এই উত্তেজনার জেরে বিজেপি যুব মোর্চার জেলা সম্পাদক সৌমেন ধারার মা অসুস্থ হয়ে পড়েন। তাঁকেও দ্রুত ময়না প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে। ঘটনার পর উভয় পক্ষই থানার দ্বারস্থ হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

Latest News

নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের, মমতাকে ঘিরে জল্পনার অবসান

ওয়েব ডেস্ক : উপনির্বাচনকে (Bypoll) কেন্দ্র করে নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগরে (Reginagar) প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল (Kalighat TMC)।...

More Articles Like This