মাছ-ঝালমুড়ির পর ‘মা গঙ্গা’ কার্ড! ভোটের পরদিন ভোরেই গঙ্গায় নৌকাবিহারে মোদি

Must Read

কলকাতা: প্রথম দফার ভোট মিটতেই বাংলায় রাজনৈতিক বার্তায় নতুন মাত্রা যোগ করল বিজেপি (BJP)। মাছ, ঝালমুড়ির পর এবার ‘মা গঙ্গা’, ভোটের ঠিক পরের সকালেই কলকাতায় (Kolkata) হুগলি নদীতে (Hooghly River) নৌকাবিহারের ছবি শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করে মোদি লেখেন, বাঙালির জীবনে মা গঙ্গার বিশেষ গুরুত্ব রয়েছে। তাঁর কথায়, “মা গঙ্গা যেন বঙ্গের আত্মার মধ্য দিয়ে প্রবাহিত হন এবং এই পবিত্র জল আমাদের সভ্যতার চিরন্তন ঐতিহ্য বহন করে।”

আরও পড়ুন: তাপপ্রবাহের মাঝে বড় ইউ-টার্ন! ঘূর্ণাবর্তের প্রবাহে দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা

পোস্টে তিনি আরও জানান, এদিন সকালে হুগলি নদীর তীরে গঙ্গার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। পাশাপাশি নৌকাবিহারের সময় মাঝিদের সঙ্গে কথা বলা এবং প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে সাক্ষাৎ করার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

মোদির বার্তায় স্পষ্ট, শুধু আবেগ নয়, উন্নয়নকেও সামনে রাখতে চাইছে বিজেপি। তাঁর কথায়, হুগলি তীর থেকেও পশ্চিমবঙ্গের উন্নয়ন ও বাঙালির কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। ভোটের আবহে সাংস্কৃতিক ও আবেগের সংযোগকে সামনে রেখে মোদির এই পদক্ষেপ যে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

Latest News

নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের, মমতাকে ঘিরে জল্পনার অবসান

ওয়েব ডেস্ক : উপনির্বাচনকে (Bypoll) কেন্দ্র করে নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগরে (Reginagar) প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল (Kalighat TMC)।...

More Articles Like This