তামিলনাড়ুর ‘এলিয়েন মন্দির’, যেখানে দেবতার আসনে ভিনগ্রহের প্রাণীর মূর্তি!

Must Read

ওয়েব ডেস্ক : ভারতের বিভিন্ন প্রান্তে রয়েছে নানা রহস্যময় ও ব্যতিক্রমী মন্দির। তেমনই এক অদ্ভুত মন্দির রয়েছে তামিলনাড়ুর (Tamil Nadu) পুদুক্কোট্টাইয়ের কাছে সালাঙ্গপুরম এলাকায়। যা পরিচিত ‘এলিয়েন মন্দির’ (Alien Temple) নামে। প্রচলিত হিন্দু দেবদেবীর পাশাপাশি এই মন্দিরে রয়েছে ভিনগ্রহের প্রাণীর মতো দেখতে এক বিশেষ মূর্তি, যা দর্শনার্থীদের মধ্যে তৈরি করেছে ব্যাপক কৌতূহল।

স্থানীয় বাসিন্দা বোগানাথন এই মন্দির প্রতিষ্ঠা করেন। তাঁর বিশ্বাস, ভিনগ্রহের প্রাণীরা অত্যন্ত উন্নত সত্তা, যারা মানবজাতিকে শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। তাঁর ধারণা অনুযায়ী, পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব রয়েছে এবং মহাবিশ্বের সমস্ত জীব একে অপরের সঙ্গে যুক্ত। এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল ‘এলিয়েন গড’ (Alien God)-এর মূর্তি। ধূসর রঙের এই মূর্তির মাথা লম্বাটে এবং চোখ বড় কালো রঙের, যা অনেকটা জনপ্রিয় এলিয়েন মতো দেখতে। জানা যায়, মূর্তিটি একটি ভূগর্ভস্থ কক্ষে প্রায় ১১ ফুট নিচে স্থাপন করা হয়েছে।

আরও খবর : জম্মু ও কাশ্মীরে হাই অ্যালার্ট, নিরাপত্তার কারণে স্থগিত অমরনাথ যাত্রা

শুধু এলিয়েনের মূর্তিই নয়, এই মন্দিরে রয়েছে ভগবান শিব, দেবী পার্বতী, মুরুগান, কালী এবং বরাহী আম্মানের মতো প্রচলিত হিন্দু দেবদেবীর মূর্তিও। মন্দিরের প্রতিষ্ঠাতার দাবি, প্রাচীন ভারতীয় শাস্ত্রে উল্লেখিত আকাশযান ও মহাজাগতিক সত্তার ধারণার সঙ্গে ভিনগ্রহের জীবনের যোগসূত্র থাকতে পারে। মূলত, রহস্য, রোমাঞ্চ এবং কৌতুহলের এক অদ্ভুত মিশ্রণ অনুভব করতেই বহু পর্যটক ছুটে আসছেন এখানে।

আরও খবর :

দেবতার জায়গায় এলিয়েন মূর্তি! তামিলনাড়ুর এই মন্দির কেন তৈরি হয়েছে, জানলে অবাক হবেন।

Latest News

পানামায় ফের শক্তিশালী ভূমিকম্প

ওয়েব ডেস্ক : ফের শক্তিশালী ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল পানামা (Panama)। শুক্রবারের ভয়াবহ কম্পনের কয়েক দিনের মধ্যেই সোমবার স্থানীয়...

More Articles Like This