11.2 C
New York

এসি বিস্ফোরণ, ঘুমের মধ্যেই জীবন্ত পুড়ে মৃত্যু ৯ জনের, বাড়তে পারে সংখ্যা

Must Read

ওয়েবডেস্ক- মর্মান্তিক! ঘুমের মধ্যেই এসি বিস্ফোণ (Ac Explotion) । জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ৯ জনের। দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা আবাসনটি। ভোররাতে এই ভয়ঙ্কর কাণ্ড ঘটে। এদের কেউ আর প্রাণ নিয়ে বেরিয়ে আসতে পারেনিনি।

দিল্লির (Delhi)  অভিজাত একটি এলাকায় বিবেক নগরে (Vivek Nagar) এই ঘটনায় মারাত্মক আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, এখনও ৯ জনের দগ্ধ নিথর দেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিদগ্ধ আরও চারজন। তাদের হাসপাতালে চিকিৎসা চলবে। আজ ভোর রাতের ঘটনা। এসি বিস্ফোরণে দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা আবাসনটি।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায়। ওই আবাসনের দোতলা থেকে পাঁচজনের,  একতলা থেকে একজনের এবং সিঁড়ি থেকে আরও তিনজনের দগ্ধ দেহ উদ্ধার করেছে দমকল ও পুলিশ বাহিনী।  পুলিশ ও দমকলের প্রাথমিক অনুমান, এসি ফেটেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

আরও পড়ুন-  ফোনে আচমকা সাইরেন! আতঙ্ক নয়, কেন আসছে এই বার্তা?

দমকল সূত্রে খবর,  রাত তিনটে বেজে ৪৭ মিনিট নাগাদ অগ্নিকাণ্ডের খবর আসে তাদের কাছে। ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পান, দোতলা থেকে চারতলা দাউ দাউ করে জ্বলছে। দমকল বাহিনী জানিয়েছে, আবাসনের ভিতর থেকে ১০ থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। দু’জন সামান্য আহত হয়েছেন।

তাঁদের গুরু তেজ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় ভোর ৬ টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানিয়েছে, আবাসনের চার থেকে পাঁচ জনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। ব্যালকনি দিয়ে বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত দুটি পরিবারের সদস্য আবাসনের মধ্যেই থাকতে পারে।

 

 

Latest News

“স্বামী অদলবদল করতে চাই!” দুই বোনের আর্জিতে হতবাক হাইকোর্ট, শেষে কী বললেন বিচারপতি?

ওয়েব ডেস্ক: মধ্যপ্রদেশ (Madhy Pradesh) হাইকোর্টের (High Court) গ্বালিয়র বেঞ্চে এমন এক মামলার শুনানি হল, যা শুনে কার্যত হতবাক...

More Articles Like This