Forbidden

You don't have permission to access th1s resource.

মিতালী বাগ কাণ্ডে অভিষেকের কড়া হুশিয়ারি! কী বললেন? - KolkataTV
31.1 C
Kolkata

মিতালী বাগ কাণ্ডে অভিষেকের কড়া হুশিয়ারি! কী বললেন?

Must Read

ওয়েব ডেস্ক : সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায় যাওয়ার সময় আক্রান্ত হন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগ (Mitali Bag)। তাঁর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বিজেপির (BJP) বিরুদ্ধে এই হামলার অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী। বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এবার জখম সাংসদকে দেখতে হাসপাতালে গেলেন অভিষেক। এই ঘটনা প্রসঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

হামলার সময় লাইভ স্ট্রিমিং করেন মিতালী বাগ (Mitali Bag)। তিনি সেখানে অভিযোগ করে বলেন, তিনি অভিষেকের (Abhishek Banerjee) সভাতে যাওয়ার জন্য আরামবাগের উদ্দেশে রওনা হয়েছিলেন। কিন্তু, তাঁর গাড়ি যখন গোঘাটে পৌঁছয় তখন গাড়িতে বিজেপির দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ করেছেন আরামবাগের সাংসদ। কাঁদো কাঁদো স্বরে তাঁকে বলতে শোনা যায়, ‘‘দেখুন কী ভাবে বিজেপির দুষ্কৃতীরা গাড়ি ভাঙচুর করেছেন। এখনও ভোট শুরু হয়নি। দেখুন এক জন মহিলার কী ভাবে কণ্ঠরোধ করা হচ্ছে।’’

আরও খবর : ডিজি সিদ্ধনাথ গুপ্তার চাকরির মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষ। তিনি দাবি করেন, তৃণমূল নেতা সঞ্জয় খানের নেতৃত্বে আমাদের উপর হামলা চালানো হয়। আমাদের ২০ জন হাসপাতালে ভর্তি। এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য নাটক করছেন মিতালি বাগ।

তবে এই ঘটনার পর আরামবাগের সাংসদকে হাসপাতালে দেখতে যান অভিষেক (Abhishek Banerjee)। তার পর এই ঘটনা নিয়ে বলেন, ‘যারা এই হামলার পিছনে রয়েছে, তাদেরকে সিসিটিভি ফুটেজ দেখে বের করা হবে আরামবাগে তৃণমূল হারুক বা জিতুক, ৪ তারিখের পর সব হিসেব হবে।’ তিনি আরও বলেছেন, সিপিএমের হার্মাদরা বিজেপির জহ্লাদ হয়েছে। মানুষ যাদেরকে প্রত্যাখ্যান করেছে, তারা এক পদ্মফুলে গিয়ে কাস্তে চালাচ্ছে। এর পর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, খেলা ওরা শুরু করেছে মিতালির উপর আক্রমণ করে। কিন্তু, শেষ আমি করব।

দেখুন অন্য খবর :

Latest News

হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, কাদা-জুতো ছোড়ার অভিযোগ, উঠল ‘চোর-ডাকাতরানি’ স্লোগান

কলকাতা: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায়...

More Articles Like This