14.9 C
New York

শেষ লগ্নের প্রচারে কলকাতার রাজপথে মমতা, তৃণমূলের মেগা র‍্যালি ঘিরে জনসমুদ্র

Must Read

ওয়েবডেস্ক- শেষ লগ্নের প্রচার (Last Phase Campaign) । জোরকদমে প্রচারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । বুধবার, ২৭ এপ্রিল বঙ্গে দ্বিতীয় দফার ভোট। ফলে আজ প্রচারের শেষদিন। সন্ধ্যার ৬ টার পর থেকে আর প্রচার করতে পারবে না রাজনৈতিক দলগুলি। পাঁচ বিধানসভাকে ছুঁয়ে আজ কলকাতার পথে তৃণমূল সুপ্রিমো।

এই দুপুরের রোদ, অস্বস্তিকর গরমকে উপেক্ষা করে উত্তর থেকে দক্ষিণে দাপিয়ে প্রচার সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক জায়গায় গিয়ে তাঁকেও বলতেও শোনা গেছে, এই গরমের মধ্যে তিনি কীভাবে ছুটে বেড়াচ্ছেন। তাও থেমে থাকেনি তাঁর পথচলা, রাস্তায় থেকে কখনও জনসভা সব জায়গাতেই একনাগাড়ে প্রচার চালিয়েছেন তিনি। আবার কখনও প্রচার করতে করতে কোনও মানুষ অসুস্থ হয়ে পড়লে প্রচার থামিয়ে মঞ্চ থেকে নেমে এসেছেন তিনি। তড়িঘড়ি তাকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিতে দেখা গেছে দলের কর্মীদের।

এর পর আবার জনসভা থেকে তাঁকে একাধিক ইস্যুতে সরব হতে দেখা গেছে।

এদিন্ সুকান্ত সেতু থেকে শুরু হয়েছে তৃণমূলের মেগা মিছিল (Trinamool’s mega procession) । কখনও দলীয় কর্মীদের বাইকে আবার কখনও দলের অগ্রভাগে থেকে মিছিলে হেঁটে চলেছেন। এত গরমের মধ্যেও ক্লান্তিহীন তাঁর পথ চলা।

যা দেখতে মিছিলে তাঁর সঙ্গে হেঁটে চলেছেন অগণিত মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার দেখতে রাস্তার দুপাশে অজস্র মানুষ। সোমবারের তৃণমূল সুপ্রিমোর প্রচার ঘিরে জনসমুদ্রের চেহারা নিল কলকাতার রাজপথ। দলের সাংসদ, বিধায়ক-সহ হাজার হাজার কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে বাংলার নেত্রী।

যাদবপুরের সুকান্ত সেতু থেকে মিছিল হয়ে এই মেগা মিছিলে শুধুই চারদিকে কালো মাথা। ঢাকুরিয়া ব্রিজ হয়ে গোলপার্ক, গড়িয়াহাট, বালিগঞ্জ ফাঁড়ি হয়ে ভবানীপুরে মহামিছিল শেষ হওয়ার কথা। এই মিছিলে তৃণমূল সুপ্রিমোর পাশাপাশি হাঁটছেন টালিগঞ্জে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস, যাদবপুরের দেবব্রত মজুমদার, রাসবিহারীর দেবাশিস কুমার, বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ও কসবার জাভেদ খান প্রমুখ।

জননেত্রীর পাশে হাঁটছেন স্থানীয় নেতানেত্রীরাও। পাঁচ বিধানসভা কেন্দ্র ছুঁয়ে নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে মহামিছিল শেষ করার কথা। সুলেখা থেকে গোপালনগর পর্যন্ত বিশাল পদযাত্রা, মেগা র‍্যালি ঘিরে শহরজুড়ে শুধুই সবুজঝড়।

আরও পড়ুন-  ব্যক্তিগত বাইকে নিষেধাজ্ঞা নয়, তবে বন্ধ ‘গ্রুপ রাইড’! হাইকোর্টের নির্দেশে সংশোধন

নির্বাচনী প্রচারে রাজ্যজুড়ে প্রচার করেছেন তৃণমূলনেত্রী। নির্বাচন ঘোষণার পর থেকে রাজ্যে ২৯৪ টি কেন্দ্রতেই নজর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি জায়গাতেই জোরকদমে প্রচার চালিয়েছেন তিনি। নিজের কেন্দ্র ভবানীপুর সামলানোর দায়িত্ব দিয়েছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের উপরে। এবার নিজের-সহ কলকাতার ও পার্শ্ববর্তী কেন্দ্রগুলিতে নজর দিয়েছেন তিনি।

 

Latest News

Fourth Pillar |এত প্রচার, এত মিছিল, এত প্রতিশ্রুতি, কিন্তু এর পরেও বিজেপি কেন অনেক পিছিয়ে?

চারিদিকে এত ঢক্কা নিনাদ, এত বড় বড় মিছিল মিটিং, কিন্তু মাটিতে কান পেতে শুনুন প্রায় সবজায়গা থেকেই খবর আসছে...

More Articles Like This