11.5 C
New York

বিজেপির কোপে টলল না পাঞ্জাবের মসনদ! আস্থা ভোটে জিতে বিরাট স্বস্তিতে আম আদমি পার্টি

Must Read

ওয়েব ডেস্ক: রাজ্যসভায় একের পর এক ধাক্কা, দলত্যাগের জল্পনা- সব মিলিয়ে চাপে ছিল আম আদমি পার্টি (Aam Aadmi Party)। বিশেষ করে রাঘব চাড্ডা সহ সাত সাংসদের দল ছাড়ার পর থেকেই গুঞ্জন ছড়ায় যে, এবার পাঞ্জাবেও (Punjab) দলের ভিত নড়বড়ে হতে চলেছে। এমনকি ২৮ জন বিধায়ক দল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও দাবি করেন হরিয়ানায় আপের প্রাক্তন রাজ্য সভাপতি নবীন জয়হিন্দ। এই পরিস্থিতিতে জল্পনা আরও তীব্র হয় যে, পাঞ্জাবে আপ সরকারের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে। কিন্তু সব সংশয়ের জবাব দিল আস্থা ভোট (Confidence Motion)।

পাঞ্জাব বিধানসভায় আস্থা ভোটে সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেল আপ সরকার, যা স্বস্তি ফিরিয়ে আনল দলের অন্দরমহলে। ১১৭ সদস্যের বিধানসভায় আপের বিধায়ক সংখ্যা ৯৪। বিরোধী শিবিরে রয়েছে ১৬ জন কংগ্রেস বিধায়ক। এছাড়া বিএসপি ও শিরোমণি আকালি দলের একজন করে বিধায়ক, বিজেপির দুই এবং একজন নির্দল সদস্য রয়েছেন। সংখ্যার হিসেবে আপের অবস্থান যথেষ্ট শক্তিশালী হলেও সাম্প্রতিক দলত্যাগের জেরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এই প্রেক্ষাপটে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান স্পষ্ট বার্তা দেন, “নেতিবাচক খবর ও গুজব ছড়িয়ে পড়ছিল। বলা হচ্ছিল ৪০ থেকে ৬৫ জন বিধায়ক দল ছাড়তে পারেন। আজ আস্থা ভোটের মাধ্যমে সেই সমস্ত জল্পনার অবসান ঘটল।”

আরও পড়ুন: ভোটগণনা মামলায় তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ অমিত মালব্য’র

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরানো হয় রাঘব চাড্ডাকে। তাঁর জায়গায় দায়িত্ব পান অশোক মিত্তল। কিন্তু পরবর্তীতে তিনিও বিজেপিতে যোগ দেওয়ায় অস্বস্তি আরও বাড়ে। শেষমেশ রাঘবের দলবদল সেই জল্পনাকেই আরও জোরালো করে তোলে। এমনকি এই প্রশ্নও উঠছিল যে, পাঞ্জাবেও কি আপের গদি টলতে শুরু করেছে? তবে আস্থা ভোটে জয় আপ শিবিরে বয়ে এনেছে স্বস্তির বাতাস।

দেখুন আরও খবর:  

Latest News

আসছে প্রসেনজিতের নতুন সিনেমা…

কলকাতা: ভোটের ফল প্রকাশের (West Bengal Assembly Election Result 2026) উত্তেজনার মাঝেই হঠাৎ সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের...

More Articles Like This