মোদির ডাকা নৈশভোজে থাকলেন না জিনপিং, কারণ কী?

Must Read

ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) দেওয়া নৈশভোজে এলেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Zinping)। শনিবার দিল্লিতে ব্রিকস সম্মেলনের (BRICS Summit) পর গালা ডিনারের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তাতে উপস্থিত থাকলেন না জিনপিং। আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মহম্মদও এই ডিনারে অনুপস্থিত ছিলেন।

জিনপিং কেন নৈশভোজে এলেন না তা নিয়ে নির্দিষ্ট কিছু জানা যাচ্ছে না। তবে এক সূত্রের খবর, বিশ্রাম নিতে হোটেলে ফিরে গিয়েছেন তিনি। জিনপিং শনিবার বিকেলে ভারতে পা দিয়েছেন, তারপর ব্রিকস সম্মেলনে যোগ দিয়েছেন, নরেন্দ্র মোদির সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকও সেরেছেন। চীনা প্রেসিডেন্ট ভারতে এলেন সাত বছর।

আরও পড়ুন: আন্তর্জাতিক আঙিনায় অবস্থান বদল ভারতের! ব্রিকস ঘোষণায় কী উঠে এল?

জিনপিং না থাকলেও ডিনারে যোগ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। ব্রিকসে যোগ দিতে আসা অন্য নেতারাও ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল, অশ্বিনী বৈষ্ণো এবং শিবরাজ চৌহানও উপস্থিত ছিলেন।

লোকসভার স্পিকার ওম বিড়লাও এই নৈশভোজে যোগ দিয়েছেন। দেশের অন্যান্য বড় নেতাদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কেন্দ্রীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরা একসঙ্গে একটি বাসে চেপে সংসদ ভবনে আয়োজিত নৈশভোজে যোগ দিতে যান।

ভারত ১২ ও ১৩ সেপ্টেম্বর ব্রিকস (BRICS) সম্মেলনের আয়োজন করছে; এতে ১১টি সদস্য দেশ ও ১০টি সহযোগী দেশের নেতৃবৃন্দ এবং কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। ব্রিকসের বেশ কয়েকজন নেতা ও ভারতের বিশিষ্ট ব্যক্তিবর্গ নৈশভোজে যোগ দিলেও, উল্লেখযোগ্য অনুপস্থিতদের মধ্যে ছিলেন শি জিনপিং এবং আবুধাবির ক্রাউন প্রিন্স।

Latest News

হাড্ডাহাড্ডি ম্যাচে জিতল আর্সেনাল, ঘরের মাঠে ড্র লিভারপুল, চেলসির

ওয়েব ডেস্ক: প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডকে তাদের ঘরের মাঠে ২-০ হারাল গতবারের চ্যাম্পিয়ন আর্সেনাল। এই একটা বাক্যে বোঝানো যাবে না...

More Articles Like This