কলকাতা মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
মৃতের সংখ্যা গোপন, নীতীশ সরকারকে ভর্ৎসনা আদালতের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: সাহাজান পুরকাইত
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১, ০৮:০৪:৫৫ পিএম
  • / ৪৬০ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: সাহাজান পুরকাইত

করোনায় মৃত্যুর সংখ্যা নিয়ে সঠিক তথ্য প্রকাশ না করার অভিযোগ উঠেছিল বিহারের নীতীশ কুমার সরকারের বিরুদ্ধে। সেই সংক্রান্ত মামলার শুনানিতে নীতীশ সরকারকেই ভর্ৎসনা করল আদালত। শনিবার আদালতের তরফে বলা হয়েছে, সরকারের স্বাস্থ্য পোর্টাল থেকে জন্ম-মৃত্যুর পরিসংখ্যান সবেতেই ‘অস্বচ্ছতা’ রয়েছে।

২০১৮ সালের পর বিহারের স্বাস্থ্য বিভাগের ডিজিটাল পোর্টাল আজ পর্যন্ত আপডেট করা হয়নি। তাই, হাইকোর্টের তরফে সাফ জানান হয়, নির্বাচিত প্রতিনিধিদের ২৪ ঘন্টার মধ্যে অবশ্যই এই জাতীয় ডেটা প্রকাশ করতে হবে। কারণ, মানুষের সম্পূর্ণ অধিকার রয়েছে কোভিডে কতজনের মৃত্যু হয়েছে রাজ্যে তার পরিসংখ্যান জানা। পাটনা হাইকোর্টের তরফে ১৯৭৫ সালের সুপ্রিম কোর্টের একটি নির্দেশকে উদ্ধৃত করে বলা হয়, “গোপনীয়তাকে ঢেকে রাখা জনগণের স্বার্থ নয়। সরকারের এই কাজ কখনই কাঙ্খিত নয়, বৈধও নয়। তাই, কোভিডের সময় বিহারে কতজনের মৃত্যু হয়েছে, রাজ্যের দশ কোটিরও বেশি লোকের ডিজিটাল প্ল্যাটফর্মে তা জানার অধিকার আছে।”

উল্লেখ্য, বিভিন্ন রাজ্য করোনায় মৃতের সংখ্যা কম করে দেখানো হচ্ছে, এই মর্মে যে অভিযোগ উঠেছিল। সেই তালিকায় বিহারেরও নাম ছিল। যদিও আগামী দু’মাসের মধ্যে ডিজিটাল পোর্টালে যে বার্ষিক প্রতিবেদনগুলি আপলোড করতে নির্দেশ দিয়েছে আদালত।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় বাহিনী ও এনআইএ তদন্ত নিয়ে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে টিকিট বাতিল? বন্দে ভারত–অমৃত ভারতে মিলবে না রিফান্ড
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team