37.2 C
Kolkata

ম্যাকলারেন ঝড়ে তছনছ ওড়িশা! ISL-এ অব্যাহত মোহনবাগানের বিজয়রথ

Must Read

ওয়েব ডেস্ক: আইএসএল-এ (ISL 2026) দুরন্ত ছন্দে ছুটছে সবুজ-মেরুন। শুক্রবার ওড়িশা এফসি (Odisha FC) -কে ৫–১ গোলে উড়িয়ে দিয়ে টানা চতুর্থ জয় তুলে নিল মোহনবাগান (Mohun Bagan)। আপাতত ৪ ম্যাচে কড়কড়ে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল সের্জিও লোবেরার দল। ম্যাচের নায়ক অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাকলারেন (Jamie Maclaren), যিনি হ্যাটট্রিকের থেকে আরও বেশি কিছুই করলেন এই ম্যাচে।

ওড়িশা এফসি-র বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় সবুজ-মেরুন ব্রিগেডকে। ম্যাচের ১৪ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ম্যাকলারেন। অধিনায়ক শুভাশিস বোসের নিখুঁত ক্রস থেকে দুরন্ত হেডে জাল কাঁপান অজি স্ট্রাইকার। ২৩ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোল করেন ম্যাকলারেনই। ৪২ মিনিটে দূরপাল্লার শটে ফের এক গোল করে ব্যবধান ৩–০ করেন আলবার্তো রদ্রিগেজ। তবে তার ঠিক পরের মিনিটেই ওড়িশার হয়ে ব্যবধান কমান রহিম আলি। তবে ফার্স্ট হাফের উত্তেজনা এখানেই শেষ হয়ে যায়নি। অতিরিক্ত বরাদ্দ সময়ে হ্যাটট্রিক করেন ম্যাকলারেন।

আরও পড়ুন: “লাখে একজনই হয়,” ফাইনালে উঠেই কার প্রশংসা করলেন সঞ্জু স্যামসন?

তবে শুধু ফার্স্ট হাফ নয়, সেকেন্ড হাফেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে মোহনবাগান। একাধিক সুযোগ তৈরি হচ্ছিল মিনিটে মিনিটে। তবে দ্বিতীয়ার্ধ তখনও ছিল গোলশূন্য। শেষ পর্যন্ত ৮৮ মিনিটে সুযোগ কাজে লাগিয়ে নিজের চতুর্থ গোল করেন ম্যাকলারেন। এই গোলের মাধ্যমে ওড়িশার হারে কার্যত শেষ পেরেকটি পুঁতে দেন অস্ট্রেলিয়ার এই স্ট্রাইকার। এর জেরে চলতি মরশুমে ৭ গোল করে আইএসএল-এর সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন ম্যাকলারেন।

দেখুন আরও খবর:

Latest News

ভাঙনের আবহে দিল্লিমুখী মমতা, ইন্ডিয়া জোটের বৈঠকে নজর তৃণমূলের

কলকাতা: রাজ্যে সাংগঠনিক ধাক্কা, দলীয় অন্দরে অসন্তোষ এবং একের পর এক রাজনৈতিক চ্যালেঞ্জের আবহে ইন্ডিয়া (INDIA) জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে...

More Articles Like This