12.3 C
New York

অনভিজ্ঞ অভিষেককে কোচ করেই ডুবছে KKR? লাগাতার হারের নেপথ্যে কি দলের কোচিং স্টাফ?

Must Read

ওয়েব ডেস্ক: আইপিএলের (IPL 2026) ইতিহাসে জঘন্যতম মরশুম হিসেবে ২০২৬-কে মনে রাখবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। হাফ-ডজন ম্যাচ খেলে পাঁচটিতে হার, একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার নাইটদের ঝুলিতে এসেছে মাত্র ১ পয়েন্ট। তা নিয়েই পয়েন্ট টেবিলের একদম শেষে রয়েছে কিং খানের দল। নাইটদের এই হতশ্রী দশা কেন? এই নিয়ে পোস্টমর্টেম করলে দেখা যাচ্ছে, শুধুমাত্র খেলোয়াড়দের রান বা উইকেট না পাওয়া নয়, নাইটদের লাগাতার হারের জন্য দায়ি দলের কোচিং স্টাফও।

এক্ষেত্রে অনভিজ্ঞ অভিষেক নায়ারকে (Abhishek Nayar) দলের প্রধান কোচ করা নিয়েও প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞদের একাংশ। সমালোচকদের দাবি, আইপিএলের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি আন্তর্জাতিক মানের কোচদের দলে রেখেছে। তাই অভিজ্ঞতার নিরিখে অ্যান্ডি ফ্লাওয়ার, রিকি পন্টিং বা ড্যানিয়েল ভেট্টোরিদের সঙ্গে তুলনায় অনেকটাই পিছিয়ে অভিষেক। ঘরোয়া ক্রিকেটেও কোচিংয়ের তেমন অভিজ্ঞতা নেই তাঁর। ফলে তিনবারের চ্যাম্পিয়ন দলের দায়িত্ব তাঁর হাতে তুলে দেওয়া নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠছিল, যা এখন বেশ জোরালো হয়েছে।

আরও পড়ুন: ভিআইপি বক্স ছেড়ে সাধারণ দর্শকের মাঝে, ভাইরাল শাহ-সৌরভের ছবি

ইতিহাস বলছে, খেলোয়াড় হিসাবেও অভিষেকের কেরিয়ার খুব একটা উজ্জ্বল ছিল না। ১০৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৫৭৪৯ রান করলেও আন্তর্জাতিক ক্রিকেটে তিনি কার্যত অপ্রসিদ্ধই থেকে যান। ভারতের হয়ে মাত্র তিনটি একদিনের ম্যাচ খেলেন। এমনকি একটি ম্যাচে ব্যাট করতে নেমেও প্রথম আন্তর্জাতিক রান করার আগেই ম্যাচ শেষ হয়ে যায় বিরাট কোহলির দাপটে। আইপিএলেও তাঁর পরিসংখ্যান খুব একটা নজরকাড়া নয়। মুম্বই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, পুনে ওয়ারিওর্স বা রাজস্থান রয়্যালস- এই চার দলের হয়ে খেলেছেন অভিষেক নায়ার। এক্ষেত্রে ৬০টি আইপিএল ম্যাচে মাত্র ৬৭২ রান করেন তিনি। একটিও অর্ধশতরান নেই তাঁর ঝুলিতে।

কোচিংয়ের অভিজ্ঞতার কথা বললে, ২০১৮ সাল থেকে কেকেআর অ্যাকাডেমির দায়িত্বে থাকলেও নতুন প্রতিভা তুলে আনার ক্ষেত্রে অভিষেক নায়ারের সাফল্য খুবই সীমিত। যেখানে অন্যান্য দল নিয়মিত নতুন মুখ তুলে আনছে, সেখানে কেকেআরে এখনও নির্ভর করতে হচ্ছে পুরানো ক্রিকেটারদের উপর। দল গঠনে এই স্থবিরতাও পারফরম্যান্সে প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স এবং মহিলাদের আইপিএলে ইউপি ওয়ারিয়র্জ—দুই দলই তাঁর অধীনে লিগের শেষ স্থানে শেষ করেছিল। সেই ধারাবাহিকতাই যেন বজায় রয়েছে কেকেআরের ক্ষেত্রেও।

উল্লেখ্য, ২০২৪ সালে গৌতম গম্ভীরের মেন্টরশিপে কেকেআরের সাফল্যের সময় অভিষেক সামনে আসেন। পরবর্তীতে জাতীয় দলের সহকারী কোচ হিসাবেও সুযোগ পান। তবে খুব অল্প সময়ের মধ্যেই সেই পদ থেকে সরে যেতে হয় তাঁকে, যা তাঁর দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে।

দেখুন আরও খবর:

Latest News

‘মোদির ভাষণ মানে মিথ্যার ফুলঝুড়ি, শোনার জন্য কেউ বসে নেই’, ভাঙড় থেকে কটাক্ষ মমতার

ওয়েবডেস্ক- আর মাত্র পাঁচটাদিন। তার পরেই ২৩ এপ্রিল প্রথম দফার ভোট। আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

More Articles Like This