জার্মান মডেলের পোস্টে রিয়্যাক্ট কোহলির! কী বললেন ওই সুন্দরী?

Must Read

ওয়েব ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় (Social Media) ফের আলোচনার কেন্দ্রে বিরাট কোহলি (Virat Kohli)। এক জার্মান মডেলের পোস্টে ‘লাভ’ রিয়্যাক্ট দেওয়া নিয়ে জোর চর্চা চলছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন জার্মান ইনফ্লুয়েন্সার লিজলাজ (LizLaz) নিজেই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, কোহলির (Kohli) ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে লিজলাজের একটি ছবিতে রিয়্যাক্ট করা হয়েছিল। যদিও কিছু সময়ের মধ্যেই সেই রিয়্যাক্ট তুলে নেওয়া হয়। কিন্তু তার আগেই স্ক্রিনশট ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়, শুরু হয় জল্পনা। এই ঘটনার পর জার্মান মডেল লিজলাজ জানান, প্রথমে তিনি খুব খুশি হয়েছিলেন। তবে পরে বিষয়টি বড় আকার নেওয়ায় খানিক অস্বস্তি বোধ করেন। তাঁর কথায়, “ওর জন্য আমার খারাপ লেগেছে। আমি তো জানতামই না কখন লাইক করা হয়েছিল। পরে খবর দেখে জানতে পারি।” তিনি আরও বলেন, “এটা এত বড় খবর হয়ে যাবে ভাবিনি। তবে ওর সমর্থন পেয়ে আমি কৃতজ্ঞ।”

আরও খবর : কেকেআর নাকি কেকে-হার! আহমেদাবাদেও জয়ের মুখ দেখল না রাহানে অ্যান্ড কোম্পানি

লিজলাজ জানান, গত আইপিএল (IPL) থেকেই তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-এর সমর্থক হয়ে ওঠেন। বন্ধুদের সঙ্গে খেলা দেখতে দেখতেই ক্রিকেটে আগ্রহ বাড়ে। আর সেই সূত্রেই কোহলির খেলায় মুগ্ধ হন তিনি।

উল্লেখযোগ্যভাবে, এর আগেও ২০২৫ সালে অভিনেত্রী অভনীত কৌর-এর একটি পোস্টে কোহলির (Virat Kohli) ‘লাইক’ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তখন কোহলি স্পষ্ট করে জানিয়েছিলেন, “অ্যালগরিদমের কারণে ভুলবশত এই ইন্টারঅ্যাকশন হয়েছে, এর পিছনে কোনও উদ্দেশ্য ছিল না।” কিন্তু এবার জার্মা মডেলের ছবিতে লাইক ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

ইংল্যান্ড জার্সিতে ফিরলেন পিটারসেন, এবার কোন অবতারে?

ওয়েব ডেস্ক: ইংল্যান্ড (England Cricket Team) জার্সিতে ফিরলেন কেভিন পিটারসেন (Kevin Pietersen)। বিতর্ককে সঙ্গী করে ২০১৪ সালে আন্তর্জাতিক কেরিয়ারের...

More Articles Like This