ওয়েব ডেস্ক : চলতি আইপিএল (IPL 2026) মরশুমে এক বিরল দৃশ্যের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। আইসিসি চেয়ারম্যান জয় শাহ (Jay Shah) এবং প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)-কে দেখা গেল সাধারণ দর্শকদের সঙ্গে বসে ম্যাচ উপভোগ করতে। গুজরাত টাইটান্স (GT) বনাম কলকাতা নাইট রাইডার্স (KKR) ম্যাচে তাঁদের এই সহজ-সরল উপস্থিতিই হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু।
শুক্রবার অহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম (Narendra Modi Stadium)-এ ভিআইপি বক্স ছেড়ে গ্যালারিতে সাধারণ দর্শকদের পাশে বসে ম্যাচ দেখেন তাঁরা। মুহূর্তেই সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভক্তদের সঙ্গে কথা বলা, একসঙ্গে খেলা উপভোগ করা, সব মিলিয়ে এক অন্যরকম ছবি উঠে এসেছে। অনেকেই এই পদক্ষেপকে ক্রিকেটের “আসল স্পিরিট”-এর প্রতিফলন বলে উল্লেখ করেছেন। আধুনিক ক্রিকেটে যেখানে ভিআইপি সংস্কৃতি বেশ চোখে পড়ে, সেখানে এই সিদ্ধান্তকে ‘রিফ্রেশিং’ বলেই মনে করছেন নেটিজেনরা। এতে প্রশাসক ও সাধারণ দর্শকদের মধ্যে দূরত্ব কিছুটা হলেও কমেছে বলেই মত অনেকের।
আরও খবর : কেকেআর নাকি কেকে-হার! আহমেদাবাদেও জয়ের মুখ দেখল না রাহানে অ্যান্ড কোম্পানি
কেন গ্যালারিতে বসে ম্যাচ দেখলেন তাঁরা?
ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, জয় শাহ (Jay Shah) ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) এই সিদ্ধান্ত ছিল প্রতীকীও বটে। ভিআইপি আরাম ছেড়ে সাধারণ দর্শকদের সঙ্গে বসে ম্যাচ দেখার মাধ্যমে তাঁরা বোঝাতে চেয়েছেন, ক্রিকেট শুধুই পদ বা প্রোটোকলের বিষয় নয়, এটা আবেগের খেলা। এদিকে গ্যালারিতে বসে খেলা দেখার মাধ্যমে তাঁরা আসল ম্যাচের উত্তেজনা অনুভব করতে পেরেছেন।
এদিকে বলে রাখা দরকার। ফের হেরেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। গুজরাতকে ১৮০ রানের টার্গেট দিয়েছিল নাইটরা। কিন্তু এই ম্যাচও হারতে হয়েছে রাহানেদের। ফলে গত ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরেছে কেকেআর। একটি ড্র হয়েছে। ফলে প্রশ্ন হচ্ছে, যে পারফরম্যান্স নাইটরা করছে, তার জেরে চলতি মরশুমে একটিও ম্যাচ জিততে পারবে কেকেআর?
দেখুন অন্য খবর :
