ওয়াংখেড়েতে মুম্বইকে বড় রানের টার্গেট দিল KKR

Must Read

ওয়েব ডেস্ক : ওয়াংখেড়েতে (Wankhede) তাণ্ডব কেকেআর(KKR)-এর । মুম্বইকে বড় রানের টার্গেট দিল অজিঙ্কে রাহানেরা (Ajinkya Rahane)। এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভার শেষে স্কোর বোর্ডে ২২০ রান তুললেন ফিন অ্যালেনরা। তবে এই রান হয়তো আরও বেশি হতে পারত। কিন্তু, মুম্বইয়ের বোলিয়ের কাছে এই রান কিছুটা চেপে যায়। এদিকে আজকের ম্যাচ জিততে হলে মুম্বইকে (Mumbai Indians) করতে হবে ২২১ রান।

এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। আর ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন নাইট অধিনায়ক অজিঙ্কে রাহানে ও ফিল অ্যালেন। এই জুটি ৩২ বলে ৬৯ রানের পার্টনারশিপ করেন। আর প্রথম ৬ ওভারেই কেকেআর-এর স্কোরবোর্ডে উঠে গিয়েছিল ৭৮ রান। এর পর রাহানে ও ফিন অ্যালন প্যাবিলিয়নে ফিরলে, দলের হাল ধরেন অঙ্গকৃষ্ণ রঘুবংশী ও রিঙ্কু সিং। যার ফলে ২০ ওভার শেষে বিশল রান স্কোর বোর্ডে তুলে নেয় কেকেআর।

আরও খবর : একের পর এক উড়ন্ত ক্যাচ! বিরাটদের জয়ের নেপথ্য-নায়ক KKR-এর এই প্রাক্তনী

এদিন ওপেনিংয়ে নেমে ৪০ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অধিনায়ক রাহানে (Ajinkya Rahane)। ৫টি ছয় ও তিনটি চার মেরেছেন তিনি। ফিন অ্যালেনও ১৭ বলে ৩৭ রানের অসাধারণ ইনিংস খেলেছেন। এর পর তিনি আউট হলে ক্রিজে নেমেছিলেন ক্যামেরন গ্রিন। কিন্তু, ১০ বলে মাত্র ১৮ রান করে প্যাবিলিয়নে ফিরতে হয়েছে তাঁকে। এর পরেই অঙ্গকৃষ্ণ রঘুবংশী এদিন ২৯ বলে ৫১ রানের অসাধারণ ইনিংস খেলেছেন। সহ অধিনায়ক রিঙ্কু সিংও করেছেন ২১ বলে ৩৩ রান। শেষে রমনদীপ সিং এসে করেন ৪ রান।

এদিন মুম্বইয়ের হয়ে ভালো বোলিং করেন শার্দুল ঠাকুর। ৪ ওভার শেষে ৩৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। এমনকি পাওয়ারপ্লে’র একটি ওভারে ২৬ রান দেন অধিনায় হার্দিকও। তবে তিনি নেন ১ উইকেট। মুম্বইয়ের অন্যান্য বোলাররাও এদিন তেমন কোনও রকমের চমক দেখাতে পারেননি। ভারতের তারকা বোলার জশপ্রীত বুমরাও তেমন ভালো বোলিং করতে পারেননি। কোনও উইকেটও পাননি তিনি। যার ফলে স্কোর বোর্ডে বড় রান তুলে নেয় রাহানেরা। তবে এখন দেখার বিষয়, ২২০ রানের বিশাল লক্ষ্য ডিফেন্ড করে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ কেকেআর জিততে পারে কি না।

দেখুন অন্য খবর :

Latest News

শান্তিপূর্ণ আন্দোলনে ধরপাকড় করা যাবে না, মেট্রো-রেল বন্ধ করে আদালতে ভর্ৎসিত কেন্দ্র

ওয়েব ডেস্ক : ককরোচদের (CJP) বিক্ষোভ মোকাবিলায় ট্রেন বাতিল করে, মেট্রো পরিষেবা বন্ধ করে আদালতের সমালোচনার মুখে পড়ল সরকার।...

More Articles Like This