30.3 C
Kolkata

পুলিশের জালে জাহাঙ্গির! কলকাতায় আনা হচ্ছে ফলতার প্রাক্তন তৃণমূল প্রার্থীকে

Must Read

ওয়েব ডেস্ক: দীর্ঘদিন ধরেই অধরা ছিলেন তিনি। অবশেষে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের (এসটিএফ-STF) জালে ধরা পড়লেন ফলতার প্রাক্তন তৃণমূল (TMC) নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan)। সূত্রের খবর, নেপাল (Nepal) সীমান্ত থেকে তাঁকে পাকড়াও করা হয়েছে। বর্তমানে তাঁকে কলকাতায় (Kolkata) নিয়ে আসা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নেপাল সীমান্ত ধরে পালানোর চেষ্টা করছিলেন জাহাঙ্গির। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছে যান এসটিএফ-এর আধিকারিকরা। এরপর অভিযান চালিয়ে তাঁকে পাকড়াও করা হয়।

আরও পড়ুন: দক্ষিণে ভ্যাপসা গরম আর বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে রেড অ্যালার্ট! সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া?

রাজ্য রাজনীতিতে ‘পুষ্পা’ জাহাঙ্গির নামে পরিচিত এই নেতা সম্প্রতি ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনকে ঘিরে আলোচনায় উঠে এসেছিলেন। গত ২১ মে ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভোটের ৪৮ ঘণ্টা আগে সাংবাদিক বৈঠক করে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন তিনি।

সেই সময় জাহাঙ্গির বলেছিলেন, ফলতার উন্নয়নের স্বার্থে তিনি ভোটের লড়াই থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। যদিও প্রার্থীতা প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে যাওয়ায় ইভিএমে তৃণমূলের প্রতীকের পাশে তাঁর নাম থেকেই গিয়েছিল।

২৪ মে ফল প্রকাশের পর দেখা যায়, ফলতা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ১ লক্ষ ৯ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন। দ্বিতীয় স্থানে উঠে আসে সিপিএম। জাহাঙ্গির খান পান ৭ হাজার ৭৮৩ ভোট এবং চতুর্থ স্থানে শেষ করেন।

জাহাঙ্গির খানের বিরুদ্ধে ঠিক কোন মামলায় পদক্ষেপ করা হয়েছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে তাঁর গ্রেফতারিকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Latest News

More Articles Like This