কতটা মদ খেয়ে গ্রেফতার হয়েছিলেন ওয়ার্নার?

Must Read

ওয়েব ডেস্ক: সম্প্রতি মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগ উঠেছিল অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের (David Warner) বিরুদ্ধে। অভিযোগ, যে পরিমাণ মদ খেয়ে গাড়ি চালানোর নিয়ম রয়েছে, তার থেকে বেশি খেয়েছিলেন তিনি। যার ফলে গ্রেফতার (Arrest) হয়েছিলেন তিনি। এদিকে এর জন্য বড় শাস্তির মুখে পড়তে হতে পারে ওয়ার্নারকে। এমনকি পাসপোর্টও কেড়ে নেওয়া হতে পারে তাঁর কাছ থেকে।

‘ইস্টার সানডে’র দিন রাতে গাড়ি চালিয়ে ফিরছিলেন প্রাক্তন অজি তারকা। সেই সময় তাঁর গাড়ি থামায় পুলিশ (Police)। এর পরেই তাঁর নিঃশ্বাস পরীক্ষা করা হয়। তার পর থানায় নিয়ে গিয়েও আরও একবার নিঃশ্বাস পরীক্ষা করা হয় তাঁর। মূলত, বর্তমানে পিএসএলে খেলছেন ওয়ার্নার। পরবর্তী ম্যাচের আগে হাতে সময় থাকায় অস্ট্রিলিয়ায় ফিরেছিলেন তিনি। তার পরেই বিপত্তির মুখে পড়েন তিনি।

আরও খবর : সুস্থ হচ্ছেন নারিন! লখনউয়ের বিরুদ্ধে খেলবেন?

তবে এ নিয়ে পুলিশকে ওয়ার্নার জানিয়েছেন, তিনি মাত্র তিন গ্লাস ওয়াইন খেয়েছিলেন। তার পরে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। তার পরেই গাড়ি থামিয়ে তাঁর নিঃশ্বাস পরীক্ষা করা হয়। সেখানে পুলিশ দেখেন, তিনি অতিরিক্ত মদ্যপান করেছিলেন। এর পরেই গ্রেফতার হতে হয় তাঁকে। অবশ্য আপাতত জামিন পেয়েছিন তিনি। কিন্তু, এর ফলে ওয়ার্নারের (David Warner) লাইসেন্স বাতিল হতে পারে। এমনকি পাসপোর্টও নেওয়া হতে পারে। আর এদিকে এই অপরাধের জন্য আদালতেও হাজিরা দিতে হতে পারে তাঁকে।

এদিকে পিএসএলে ওয়ার্নারের পরবর্তী ম্যাচ রয়েছে ৯ এপ্রিল। আর তিনি এই ম্যাচ খেলতে পাকিস্তানে আসতে পারবেন। এদিকে জামিনের ক্ষেত্রে কোনও বিশেষ শর্ত না থাকায়, পাকিস্তান সুপার লিগের ম্যাচ খেলতে কোনও অসুবিধা হবে না তাঁর। সূত্রের খবর, আগামী ৯ মে প্রাক্তন অজি তারকাকে আদালতে হাজিরা দিতে হতে পারে।

দেখুন অন্য খবর :

Latest News

বন্ধ চা বাগানের শ্রমিকদের পুজোর উপহার, পরিবার পিছু ৫ হাজার টাকা ও ৫০ কেজি অতিরিক্ত চাল

ওয়েব ডেস্ক : উৎসবের মরশুমে উত্তরবঙ্গের বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

More Articles Like This