৩০০ বছরের ঐতিহ্য, তবু মেলেনি সরকারি অনুদান! আক্ষেপ ঝালদার মা সিংহবাহিনীর পুজো কমিটির

Must Read

ওয়েব ডেস্ক :পুরুলিয়া (Purulia) জেলার ঝালদা থানার অন্তর্গত অর্দনা গ্রামে প্রায় ৩০০ বছরের প্রাচীন মা সিংহবাহিনীর দুর্গাপুজো (Durga puja) আজও চলে নিজস্ব ঐতিহ্য ও রীতি মেনে। গ্রামের বিশেষত্ব, এখানে কোনও মাটির তৈরী মূর্তিপুজো হয় না। তবে অষ্টধাতুর বিগ্রহে মা সিংহবাহিনীর পুজো হয় নিয়মিত।

কথিত আছে, ১৭৩৬ সালে কাশীপুরের রাজার স্বপ্নাদেশে এই পুজোর সূচনা হয়। নিত্যপুজোর পাশাপাশি দুর্গাপুজোর সময় ধুমধাম করে পুজোর আয়োজন করা হয়। দূরদূরান্ত থেকে ভক্তরা মায়ের দর্শনে আসেন।

আরও খবর :  চতুর্থীতে মর্মান্তিক দুর্ঘটনা সন্দেশখালিতে! প্রাক্তন বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত্যু ২ টোটোযাত্রীর

তবে এত প্রাচীন ঐতিহ্যবাহী পুজো হওয়া সত্ত্বেও রাজ্য সরকারের দুর্গাপুজোর অনুদান থেকে বঞ্চিত হওয়ার আক্ষেপ রয়েছে পুজো কমিটির সদস্যদের। কমিটির দাবি, অনুদান চালু হওয়ার পর থেকে একবারও তাঁরা এই আর্থিক সহায়তা পাননি। রাজ্যে পালাবদলের পর এবার অনুদান পাওয়ার আশা থাকলেও আবেদন করেও তা মেলেনি।

পুজো কমিটির সভাপতি হেমন্ত কুমার বড়ালের আক্ষেপ, নতুন পুজো কমিটিগুলিও অনুদান পাচ্ছে, অথচ প্রায় ৩০০ বছরের প্রাচীন এই পুজো বঞ্চিত। অনুদান পেলে আরও সুন্দরভাবে পুজোর আয়োজন করা সম্ভব হতো বলে জানিয়েছেন তিনি।

Latest News

বন্ধ চা বাগানের শ্রমিকদের পুজোর উপহার, পরিবার পিছু ৫ হাজার টাকা ও ৫০ কেজি অতিরিক্ত চাল

ওয়েব ডেস্ক : উৎসবের মরশুমে উত্তরবঙ্গের বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

More Articles Like This