জাতীয় নির্বাচন কমিশনে নথিপত্র সংরক্ষণের কোনো ব্যবস্থাই নেই? : সুপ্রিম কোর্ট

Must Read

ওয়েব ডেস্ক : ভারতের নির্বাচন কমিশন (Election Commission) কীভাবে বলতে পারে যে তারা নিজেদের নথিপত্র হারিয়ে ফেলেছে? নির্বাচন পরিচালনা করাই তো আপনাদের মূল কাজ। আর সেই কারণেই নথিপত্র সংরক্ষণ করা জরুরি। ‘আমরা সেটি খুঁজে বের করার চেষ্টা করছি’—এমন কথা বলার সুযোগই বা কোথায়? আপনারা তো তা নির্বাচিত প্রার্থীর হাতেই দিয়েছিলেন। নথিপত্র সংরক্ষণের কোনও ব্যবস্থাই কি নেই? ভোট গণনার ভিডিও রেকর্ডিং হারিয়ে যাওয়ার ঘটনায় নির্বাচন কমিশনকে এভাবেই প্রশ্নের মুখে ফেলল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

নির্বাচন কমিশন জানিয়েছে, ২০২৩ সালে অনুষ্ঠিত ভোট গণনার ভিডিও রেকর্ডিং তারা হারিয়ে ফেলেছে। তবে ২০২৬ সালের মে মাসে পুনরায় ভোট গণনার ভিডিও পাওয়া যাচ্ছে।

আরও খবর : মাদকবিরোধী কর্মী খুনে অভিযুক্তের বাড়িতে বুলডোজার! পুড়ল ওষুধের দোকানও

কমিশনকে এই কড়া বার্তা দিয়ে শার্ষ আদালত জানিয়েছে, ‘আপনাদের কাছে যা কিছু আছে, পরবর্তী শুনানির দিন তা আদালতে পেশ করুন। তা না হলে আপনাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হব। আমরা এ ধরনের অসার অজুহাত মেনে নেব না।’

কংগ্রেস নেতা টিডি রাজেগৌড়া ও বিজেপির ডিএন জীবরাজার মধ্যে নির্বাচনী বিরোধের শুনানি চলাকালীন ভোট পুনর্গণনার মূল ভিডিও রেকর্ডিং খুঁজে পাওয়া যাচ্ছে না বলে কমিশনের আইনজীবী জানান। এরপরই নির্বাচন কমিশনের উদ্দেশে এই মন্তব্য করে সুপ্রিম কোর্ট।

Latest News

৩০০ বছরের ঐতিহ্য, তবু মেলেনি সরকারি অনুদান! আক্ষেপ ঝালদার মা সিংহবাহিনীর পুজো কমিটির

ওয়েব ডেস্ক :পুরুলিয়া (Purulia) জেলার ঝালদা থানার অন্তর্গত অর্দনা গ্রামে প্রায় ৩০০ বছরের প্রাচীন মা সিংহবাহিনীর দুর্গাপুজো (Durga puja)...

More Articles Like This