29 C
Kolkata

টি-২০ বিশ্বকাপের এই দলে খেলছেন ১৫ দেশের ক্রিকেটার! নাম জানলেই চমকে উঠবেন

Must Read

ওয়েব ডেস্ক: এবারের টি-২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2026) প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছে ২০টি দল। ক্রিকেট মানচিত্রের নয়া সংযোজন হিসেবে ইতালি, সংযুক্ত আরব আমিরশাহি ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দলকে প্রথম ক্রিকেট বিশ্বকাপ খেলতে দেখা গিয়েছে। এর মধ্যে বেশিরভাগ দল তৈরি হয়েছে একটি একটি দেশ থেকে। কিন্তু জানলে অবাক হবেন যে, টি-২০ বিশ্বকাপে এমনও একটি দল খেলছে, যাদের খেলোয়াড়রা এসেছে ১৫টি আলাদা আলাদা দেশ থেকে।

বৈচিত্রময় এই দলটি হল ওয়েস্ট ইন্ডিজ (West Indies Cricket Team)। অনেকেই মনে করেন যে, এটি একটি নির্দিষ্ট দেশের দল, কিন্তু বাস্তবে ওয়েস্ট ইন্ডিজ বলে কোনও একক রাষ্ট্রই নেই। ক্যারিবিয়ান সাগরে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক দ্বীপ ও অঞ্চলের সমন্বয়ে গঠিত হয় ক্যারিবিয়ানদের এই ক্রিকেট দল, যা প্রায় ৩,২০০ কিলোমিটার বিস্তৃত ভৌগোলিক অঞ্চলের প্রতিনিধিত্ব করে।

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ভারত! কাদের হারালে হাতে আসবে ট্রফি? দেখুন

ভৌগোলিকভাবে এই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে সাধারণত তিন ভাগে দেখা হয়। এর মধ্যে গ্রেটার অ্যান্টিলিসে রয়েছে কিউবা, জামাইকা, হিস্পানিওলা (হাইতি ও ডোমিনিকান প্রজাতন্ত্র) এবং পুয়ের্তো রিকোর মতো বড় দ্বীপ। লেসার অ্যান্টিলিসে পড়ে ভার্জিন দ্বীপপুঞ্জ, অ্যান্টিগুয়া ও বারবুডা, সেন্ট লুসিয়া, বার্বাডোস, গ্রেনাডা সহ বহু ছোট দ্বীপ। এছাড়া উত্তর ও দক্ষিণ আমেরিকার নিকটবর্তী দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে বাহামাস, ত্রিনিদাদ ও টোবাগো, আরুবা, কুরাসাও প্রভৃতি অঞ্চল। বারমুডা ভৌগোলিকভাবে আলাদা হলেও ইতিহাস ও সংস্কৃতিগত সাদৃশ্যের কারণে প্রায়শই এই পরিসরের সঙ্গে যুক্ত করা হয়।

এই বহুজাতিক কাঠামো থেকেই উঠে এসেছেন অসংখ্য কিংবদন্তি ক্রিকেটার। ত্রিনিদাদ ও টোবাগো থেকে এসেছেনব্রায়েন লারা (Brian Lara), ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo) ও কায়রন পোলার্ডের (Kieron Pollard) মতো তারকারা। অন্যদিকে অ্যান্টিগুয়া ও বারবুডা থেকে বিশ্ব ক্রিকেট পেয়েছে স্যার ভিভ রিচার্ডসকে (Viv Richards)। জামাইকা থেকে উঠে এসে ব্যাট হাতে ঝড় তুলেছেন ক্রিস গেইল (Chris Gayle)।

সত্তরের দশকের শেষ থেকে আশির দশকের শুরু পর্যন্ত বিশ্ব ক্রিকেটে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের ট্রফি ক্যাবিনেটে শোভা পাচ্ছে ১৯৭৫ ও ১৯৭৯ সালের একদিনের বিশ্বকাপ, পাশাপাশি ২০১২ ও ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের শিরোপা।

দেখুন আরও খবর:

Latest News

চরম ভর্ৎসনা অভিষেককে, ভয়েস টেস্ট দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) চরম ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court), ডিজে মামলায় ভয়েস টেস্ট দিতে নির্দেশ কলকাতা...

More Articles Like This