32 C
Kolkata

জাতীয় পতাকা গায়ে বান্ধবীকে জড়িয়ে নাচ, চুমু! হার্দিকের বিরুদ্ধে দায়ের অভিযোগ

Must Read

ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2026) জিতে সেলিব্রেশনের (Celebration) সময় ভারতের জাতীয় পতাকা (Indian National Flag) গায়ে জড়িয়ে উল্লাসে শামিল হয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সঙ্গে ছিলেন প্রেমিকা মাহিকা শর্মাও (Mahieka Sharma)। সেই ঘটনাকেই কেন্দ্র করে এবার তৈরি হয়েছে বিতর্ক। জাতীয় পতাকার অসম্মান করার অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী।

অভিযোগকারী আইনজীবীর নাম ওয়াজিদ খান। তিনি মহারাষ্ট্রের পুনের শিবাজি নগর থানায় লিখিত অভিযোগ জমা দিয়ে হার্দিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানিয়েছেন। আইনিজীবী জানিয়েছেন, টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতের জয়ের পর উদ্‌যাপনের সময় হার্দিক পান্ডিয়া তাঁর বান্ধবী মাহিকা শর্মাকে জড়িয়ে ধরে আনন্দে নাচছিলেন। সেই সময় তাঁর পিঠে ভারতের জাতীয় পতাকা জড়ানো ছিল। আইনজীবীর দাবি, এই আচরণ জাতীয় পতাকার মর্যাদার পরিপন্থী।

আরও পড়ুন: কেমন হবে KKR-এর প্লেয়িং ইলেভেন? এবারেও কি রাহানেই ক্যাপ্টেন? দেখুন বড় আপডেট

ওয়াজিদ খানের কথায়, “আপনারা নিশ্চয়ই বিশ্বকাপের ফাইনাল দেখেছেন। জয়ের আনন্দে হার্দিক বান্ধবীকে জড়িয়ে ধরে নাচছিল। সেই সময়ে জাতীয় পতাকা ওর পিঠে বাঁধা ছিল। ১৯৭১ সালের জাতীয় পতাকা আইনের দ্বিতীয় ধারা অনুযায়ী জাতীয় পতাকার গরিমা রক্ষা করা আমাদের কর্তব্য। কিন্তু হার্দিক এতটাই উচ্ছ্বসিত ছিল যে জাতীয় পতাকা গায়ে জড়িয়েই মাটিতে শুয়ে পড়ে। আমার মতে এতে জাতীয় পতাকার অসম্মান করা হয়েছে।”

তিনি আরও জানান, প্রথমে থানার তরফে জানানো হয়েছিল ঘটনাটি আহমেদাবাদে ঘটেছে, পুণেতে নয়। তাই এখানকার থানায় অভিযোগ গ্রহণ করা সম্ভব নয়। তবে ওয়াজিদের বক্তব্য, জাতীয় পতাকা গোটা দেশের প্রতীক হওয়ায় দেশের যে কোনও জায়গা থেকেই এ বিষয়ে অভিযোগ দায়ের করা যায়। এরপর পুলিশ তাঁর লিখিত অভিযোগ গ্রহণ করে এবং একটি প্রতিলিপিও দেয়। এখন পুলিশ এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ নেয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন অভিযোগকারী আইনজীবী।

দেখুন আরও খবর:

Latest News

কীভাবে IPL-এর শেষ চারে উঠতে পারবে KKR? দেখে নিন হার-জিতের জটিল সমীকরণ

ওয়েব ডেস্ক: জমে উঠেছে আইপিএলের (IPL 2026) প্লে-অফের (Play Offs) লড়াই। তবে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ভাগ্য...

More Articles Like This