Forbidden

You don't have permission to access th1s resource.

নিরাপত্তাহীনতায় স্তব্ধ টলিপাড়া, মঙ্গলবার থেকে শ্যুটিং বন্ধের সিদ্ধান্ত শিল্পীদের - KolkataTV
31 C
Kolkata

নিরাপত্তাহীনতায় স্তব্ধ টলিপাড়া, মঙ্গলবার থেকে শ্যুটিং বন্ধের সিদ্ধান্ত শিল্পীদের

Must Read

কলকাতা: রবিবারের জরুরি বৈঠকের পর বড় সিদ্ধান্ত নিল টলিপাড়ার (Television) শিল্পী ও টেকনিশিয়ানরা। রাহুল বন্দোপাধ্যায়ের (Rahul Banerjee) মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ইন্ডাস্ট্রিতে। তারই জেরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে শিল্পীমহলে। এই পরিস্থিতিতে আর ঝুঁকি নিতে নারাজ কলাকুশলীরা।

টেকনিশিয়ান স্টুডিওতে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন আর্টিস্ট ফোরাম, ফেডারেশন এবং প্রযোজকদের একাংশ। দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়, শিল্পী ও টেকনিশিয়ানদের সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনোভাবেই শ্যুটিং শুরু করা হবে না। মঙ্গলবার থেকে কার্যত স্তব্ধ হয়ে যাবে টলিপাড়ার শ্যুটিং ফ্লোর।

আরও পড়ুন: ডিপি না থাকলেও দেখা যাবে ছবি! হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার

বৈঠকে স্পষ্ট জানানো হয়েছে, নির্দিষ্ট সেফটি প্রোটোকল বা এসওপি (Standard Operating Procedure) না আসা পর্যন্ত কাজ বন্ধই থাকবে। স্টুডিও চত্বরে নিরাপত্তা ব্যবস্থা, জরুরি চিকিৎসা সুবিধা এবং কাজের পরিবেশ নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন শিল্পীরা।

এই সিদ্ধান্তে আপাতত অনিশ্চয়তার মুখে পড়েছে একাধিক চলতি প্রজেক্ট। তবে শিল্পীদের একটাই কথা। প্রথমে নিরাপত্তা, তারপর কাজ। ফলে কবে আবার ক্যামেরা ঘুরবে, তা এখন নির্ভর করছে নতুন নিয়ম ও আশ্বাসের উপর।

Latest News

পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ, সুজিত বসুর বিরুদ্ধে বিস্ফোরক দাবি ইডির

ওয়েব ডেস্ক : পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার কলকাতা হাইকোর্টে একাধিক বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। জামিনের...

More Articles Like This