রাশিয়ায় সংসদীয় ভোটদান শুরু, পুতিনই ফের ক্রেমলিনের ক্ষমতায়!

Must Read

ওয়েব ডেস্ক: ২০২২ সালে ইউক্রেনে (Ukraine) পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো আয়োজিত সংসদীয় নির্বাচনে শুক্রবার থেকে ভোট দেওয়া শুরু করেছেন রাশিয়ার নাগরিকরা; কার্যত কোনও প্রকৃত প্রতিদ্বন্দ্বীহীন এই নির্বাচনে ক্রেমলিনের (Kremlin) ক্ষমতার নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় হবে বলেই বিশেষজ্ঞ মহলের ধারণা।

১১ কোটি ১০ লাখ যোগ্য ভোটারের মধ্যে ভোটদানের হার বাড়ানোর লক্ষ্যে কর্তৃপক্ষ ভোটগ্রহণের সময়সীমা তিন দিন রেখেছে এবং রবিবার তা শেষ হবে। এছাড়া ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

ক্রেমলিন চায় এই নির্বাচনের মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের প্রতি জনসমর্থন প্রতিফলিত হোক এবং তাদের কর্মকাণ্ড বৈধতা পাক। ভোটের আগে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vlamitir Putin) বলেন, “আপনাদের পছন্দ ও সংকল্প আবারও প্রমাণ করবে যে লক্ষ লক্ষ মানুষ আমাদের যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে আছে; আমরা এক ঐক্যবদ্ধ জাতি—যারা অভিন্ন মূল্যবোধ, ঐতিহাসিক স্মৃতি এবং মাতৃভূমির প্রতি ভালোবাসার বন্ধনে আবদ্ধ।”

আরও পড়ুন: আমেরিকায় শিখ ট্রাকচালককে ১৭ বার ছুরিকাঘাত, ‘মিস্টার সিং’ পোস্ট ঘিরে বিতর্কের মধ্যেই হামলা

ক্রেমলিনের সমর্থনপুষ্ট প্রধান দল ইউনাইটেড রাশিয়া-র পার্লামেন্টের নিম্নকক্ষ ‘স্টেট দুমা’-র ওপর জোরালো নিয়ন্ত্রণ বজায় থাকবে, তা প্রায় নিশ্চিত। এছাড়া যেসব ছোট দল ‘সিস্টেমিক অপজিশন’ বা হিসেবে পরিচিত, যারা সরকারের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সমর্থন দিয়ে থাকে—তারাও সেখানে নিজেদের অবস্থান ধরে রাখবে আশা করা হচ্ছে।

ভোটাররা দুটি করে ভোট দিচ্ছেন; এর মধ্যে দুমা-র ৪৫০টি আসনের অর্ধেক পূরণ করা হচ্ছে দলীয় তালিকার মাধ্যমে এবং বাকি আসনগুলো একক-আসনের নির্বাচনী এলাকার মাধ্যমে, যেখানে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচিত করা হয়।

Latest News

পাকিস্তানে ফের নাশকতা, গাড়ি বোমায় প্রাণ গেল ১৬ জনের

ওয়েব ডেস্ক: পাকিস্তানে (Pakistan) ফের নাশকতার ঘটনা। এবার গাড়িতে রাখা বোমা বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ১৬ জনের। এই ঘটনা...

More Articles Like This