ব্রিকসে ভারতে এসে ‘স্ট্রোকে’ আক্রান্ত হন জিনপিং!

Must Read

ওয়েব ডেস্ক : ব্রিকস সম্মেলনে (BRICS Summit) যোগ দিতে ভারতে এসে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন! চীনা গণতন্ত্র পার্টির চেয়ারম্যান ওয়ানজুন শিয়ে সোশ্যাল দাবি করেছেন, নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের মাঝেই জিনপিং জ্ঞান হারান। পরে তাঁকে বিশেষ বিমানে চীনে ফিরিয়ে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় বলেও দাবি করেছেন তিনি। তবে এই বক্তব্যের কোনও স্বাধীন বা সরকারি প্রমাণ এখনও সামনে আসেনি। তাঁর পোস্টে এক্স-এর তরফে কমিউনিটি নোটও দেওয়া হয়েছে।

ওয়ানজুনের দাবি অনুযায়ী, জিনপিংকে পরে বেজিংয়ের ৩০১ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর গুরুতর ইস্কেমিক স্ট্রোক হয়েছিল। এমনকি জরুরি চিকিৎসা ও অস্ত্রোপচারের কথাও পোস্টে উল্লেখ করা হয়েছে। তবে এই দাবিগুলি এখনও যাচাই করা সম্ভব হয়নি। ব্রিকস সম্মেলনে জিনপিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছিলেন। সম্মেলনের একটি নৈশভোজে তিনি উপস্থিত না থাকায় তাঁর স্বাস্থ্য নিয়ে জল্পনা আরও বাড়ে।

আরও খবর :  ইতিহাসে প্রথম বার মক্কায় ‘এয়ার স্ট্রাইক অ্যালার্ট’! জেদ্দা-তায়েফেও সতর্কতা, বন্ধ বিমান পরিষেবা

এদিকে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে ব্রিকস সম্মেলনের পর একাধিক বিশ্বনেতা অসুস্থ হয়ে পড়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো দাবিকে ‘ভুয়ো’ বলে সতর্ক করা হয়েছে। মন্ত্রকের ফ্যাক্ট-চেকিং ইউনিট এই ধরনের পোস্টকে ‘ক্ষতিকর’ বলে উল্লেখ করেছে। যদিও ওই বিবৃতিতে আলাদা করে জিনপিংয়ের নাম নেওয়া হয়নি। একই সময়ে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার দফতর জানিয়েছিল, অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে তিনি বিশ্রামে রয়েছেন।

ফলে জিনপিং ব্রিকস সম্মেলনে ভারতে এসে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন কি না, তা নিয়ে এখনও নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছনোর মতো তথ্য নেই। চীন বা ভারতের তরফে তাঁর স্ট্রোক, জ্ঞান হারানো কিংবা হাসপাতালে ভর্তি হওয়ার কোনও সরকারি ঘোষণা করা হয়নি।

Latest News

জোটের প্রস্তাব খারিজ, কংগ্রেসকে ‘দরজা বন্ধ’ মমতার! সংসদের ভিতরেও একসঙ্গে নয়, বার্তা তৃণমূলের

কলকাতা: নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জোটের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়...

More Articles Like This