বিয়ের ১৭ দিনের মাথায় আমেরিকায় রহস্যমৃত্যু হায়দরাবাদের যুবকের

Must Read

ওয়েব ডেস্ক : বিয়ের মাত্র ১৭ দিনের মধ্যেই আমেরিকায় (America) মৃত্যু (Death) হল হায়দরাবাদের বাসিন্দা মহম্মদ জাবের হুসেনের। ২৮ বছরের এই যুবক ম্যাসাচুসেটসের লোয়েলে থাকতেন এবং পেশায় সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। নিজের ঘরের ভিতরেই তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরিবারের দাবি, তাঁর মৃত্যুর পরিস্থিতি নিয়ে এখনও একাধিক প্রশ্ন রয়েছে। শেষবার ১৪ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছিল জাবেরের। তার প্রায় আট ঘণ্টা পর তাঁর এক রুমমেট ফোন করে মৃত্যুর খবর দেন। রুমমেটের বক্তব্য অনুযায়ী, ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে।

জাবেরের বাবা মহম্মদ জাকির হুসেন জানিয়েছেন, গত ২৮ আগস্ট টেক্সাসে ছেলের বিয়ে হয়েছিল। বিয়ের পর তিনি ফের ম্যাসাচুসেটসে নিজের কর্মস্থলে ফিরে যান। তাঁর স্ত্রী তাঁর সঙ্গে ম্যাসাচুসেটসে ফিরেছিলেন কি না, তা এখনও পরিষ্কার নয়। এদিকে আচমকা মৃত্যুর খবর পেয়ে কার্যত ভেঙে পড়েছে পরিবার। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্ত এবং চিকিৎসা সংক্রান্ত রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা। মৃত্যুর পর জাবের দ্রুত কোনও চিকিৎসা পেয়েছিলেন কি না, সেই বিষয়টিও এখনও স্পষ্ট নয়।

আরও খবর :  উধমপুরে রাতভর সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম দুই জঙ্গি

জাবেরের মরদেহ দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সাহায্য চেয়েছে তাঁর পরিবার। আর্থিক ভাবে দুর্বল পরিবারের পক্ষে আমেরিকা (America) থেকে দেহ দেশে আনার প্রয়োজনীয় খরচ ও আনুষ্ঠানিকতা সামলানো কঠিন বলে জানানো হয়েছে। পরিবারের হয়ে মজলিস বাঁচাও তেহরিকের মুখপাত্র আমজেদ উল্লা খান বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে আবেদন জানিয়েছেন। তাঁর আর্জি, আমেরিকায় থাকা ভারতীয় মিশন যেন স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পরিবারকে সাহায্য করে।

উচ্চশিক্ষার জন্য ২০২১ সালে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন জাবের। কানেকটিকাটের ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর পড়াশোনা করেন এবং ২০২৩ সালে ডিগ্রি শেষ করেন। এরপর একাধিক সংস্থায় কাজ করেছেন তিনি। প্রথমে একটি সংস্থায় ইন্টার্ন হিসেবে কর্মজীবন শুরু করার পর গ্রিন ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েটস ইনকর্পোরেটেডে তিন বছরেরও বেশি সময় কাজ করেন। চলতি বছরের জুনে চাকরি বদলে ম্যাসাচুসেটসের লোখনার নামে একটি সংস্থায় যোগ দিয়েছিলেন। এখন পরিবারের একমাত্র অপেক্ষা, ময়নাতদন্ত ও চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট সামনে এলে জাবেরের মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

Latest News

প্রধানমন্ত্রী আবাস যোজনার রেজিস্ট্রেশন এবার মহিলাদের নামেই! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) বাড়ি নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

More Articles Like This