কেকেআর নিয়ে রোহিতকে খোঁচা নাইট কোচের, কী জবাব এল?

Must Read

ওয়েব ডেস্ক: আইপিএল-কে (IPL) কেন্দ্র করে এক মজার ঘটনা ঘটল রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে। ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar) তাঁকে চেন্নাই সুপার কিংস (CSK) ও কলকাতা নাইট রাইডার্সের (KKR) স্লোগান দিয়ে কিছুটা খোঁচা দেন করেন। তবে শেষ পর্যন্ত প্রাক্তন ভারত অধিনায়ক মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকদের মুখেই হাসি ফোটান। রোহিতের নতুন টেলিভিশন শো ‘ফ্যামিলি ফুল হাউস উইথ রোহিত শর্মা’-র শুটিং চলাকালীন এই ঘটনাটি ঘটে।

রোহিতের ঘনিষ্ঠ বন্ধু এবং কেকেআর-এর বর্তমান প্রধান কোচ নায়ার রোহিতকে সম্পূর্ণ হলুদ পোশাকে দেখে মন্তব্য করেন যে, এটি হয়তো তাঁর পরবর্তী আইপিএল ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে কোনও ইঙ্গিত। স্বাভাবিকভাবেই এখানে সিএসকে (CSK)-র প্রসঙ্গ উঠে আসে। এরপর নায়ার বলেন যে বেগুনি ও সোনালি রং রোহিতকে বেশি মানায়। বলা বাহুল্য তিনি নাম না করে কেকেআর-এর কথা তোলেন।

আরও পড়ুন: এশিয়ান গেমস থেকেও ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

এরপর অনুষ্ঠানের দর্শকাসন থেকে ‘মুম্বই’ ‘মুম্বই’ রব উঠতে থাকে। স্মিত হাসি দিয়ে রোহিত বলেন, “সবসময়।” তাতে প্রবল হাততালি দেন দর্শকরা। প্রসঙ্গত, মুম্বই ইন্ডিয়ান্স থেকে বেরিয়ে আসতে পারেন রোহিত শর্মা, এমন একটা জল্পনা ছড়িয়েছিল বছর দুয়েক। বিশেষ করে তাঁকে সরিয়ে যখন হার্দিক পান্ডিয়াকে মুম্বইয়ের অধিনায়ক করা হয়েছিল।

হার্দিকের ভবিষ্যৎ নিয়েও ব্যাপক আলোচনা চলছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই অলরাউন্ডার মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে গুজরাট টাইটানসে ফিরে যেতে চেয়েছিলেন। পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স ও অন্যান্য ফ্র্যাঞ্চাইজিও তাঁর প্রতি আগ্রহ দেখিয়েছিল। ১৫ কোটি টাকা এবং অপ্রকাশিত ট্রান্সফার ফি-র বিনিময়ে একটি ‘ট্রেড’ বা খেলোয়াড় অদলবদল প্রক্রিয়ার মাধ্যমে ২০২৪ সালে তাঁর গুজরাট থেকে মুম্বাইতে ফিরিয়ে আনা হয়েছিল।

Latest News

পাকিস্তানে ফের নাশকতা, গাড়ি বোমায় প্রাণ গেল ১৬ জনের

ওয়েব ডেস্ক: পাকিস্তানে (Pakistan) ফের নাশকতার ঘটনা। এবার গাড়িতে রাখা বোমা বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ১৬ জনের। এই ঘটনা...

More Articles Like This