প্রেমিকার নামে ট্যাটুর উপর চিতাবাঘ কেন? হার্দিকের প্রেম রহস্যের পর্দাফাঁস করলেন শিল্পী

Must Read

ওয়েব ডেস্ক: পাকিস্তানকে হারানোর পর পারফরম্যান্সের থেকে বেশি ঘাড়ের ট্যাটুর (Tattoo) কারণে চর্চায় উঠে এসেছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নাম। ট্যাটুতে যেহেতু জ্বলজ্বল করছে ইংরেজি হরফ ‘M’, আর বর্তমানে মাহিকা শর্মার (Mahieka Sharma) সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন হার্দিক, তাই বাকিটা দুয়ে দুয়ে চার করতে বেশি সময় নেননি হার্দিক ভক্তরা। তবে এই ট্যাটু শুধুমাত্র একটি অক্ষরে সীমাবদ্ধ নয়; এর নকশার পিছনে লুকিয়ে রয়েছে গভীর ভাবনা।

হার্দিক পান্ডিয়ার ট্যাটুশিল্পী সানি ভানুশালী জানান যে, হার্দিক প্রথমে কেবল ‘M’ অক্ষর ট্যাটু করতে চেয়েছিলেন। কিন্তু শিল্পী ও দম্পতির আলোচনার পর সেই ভাবনা রূপ নেয় এক অর্থবহ শিল্পকর্মে। ট্যাটুর চূড়ান্ত নকশায় দেখা যাচ্ছে দু’টি চিতাবাঘ। একটি চিতাবাঘ সাহসী, হিংস্র ও উচ্চাকাঙ্ক্ষার প্রতীক— যা জীবনে এগিয়ে চলার মানসিকতাকে তুলে ধরে। অন্যটি যেন তার ছায়াসঙ্গী, যার ভেতরেই সূক্ষ্মভাবে জড়িয়ে আছে ‘M’ অক্ষরটি। এই দ্বৈত নকশা হার্দিক ও মাহিকার সম্পর্কের রসায়নকে প্রতিফলিত করে।

আরও পড়ুন: টিভি ভাঙা থেকে নাচ, ভারত-পাকিস্তান ম্যাচ শেষ হতেই কী হল নেটদুনিয়ায়? দেখুন ভিডিও

এদিকে ট্যাটুর বিন্যাসে দুই চিতাবাঘকে সামনের দিকে ছুটতে দেখা যায়, যা ভবিষ্যতের পথে যুগলের একসঙ্গে এগিয়ে যাওয়ার ইঙ্গিত বহন করে। শিল্পের মাধ্যমে তাঁদের প্রেম ও পারস্পরিক নির্ভরতার বার্তাই ফুটে উঠেছে এই বিশেষ ট্যাটুতে। বিশ্বকাপে ভারতের বিজয়রথ যখন ছুটছে দুর্বার গতিতে, তখন ট্যাটুর কারণে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন হার্দিক পান্ডিয়া।

দেখুন আরও খবর:

Latest News

নাগাঁও থেকে নন্দীগ্রাম-রেজিনগর, নির্বাচনী ফলে উচ্ছ্বসিত মোদি, জনতার রায়কে কুর্নিশ প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক : অসমের নাগাঁও লোকসভা কেন্দ্র এবং পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল নিয়ে প্রতিক্রিয়া দিলেন...

More Articles Like This