Forbidden

You don't have permission to access th1s resource.

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে বিদীপ্তা এবং সুদীপ্তা চক্রবর্তীর মা দীপালি চক্রবর্তী - KolkataTV
28 C
Kolkata

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে বিদীপ্তা এবং সুদীপ্তা চক্রবর্তীর মা দীপালি চক্রবর্তী

Must Read

ওয়েবডেস্ক- ফের দুঃসংবাদ আছড়ে পড়ল টলিপাড়ায় (Tollywood) । চিরঘুমের দেশে পাড়ি দিলেন বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty)  এবং সুদীপ্তা চক্রবর্তীর (Sudipta Chakraborty) মা দীপালি চক্রবর্তী। দিন কয়েক ধরেই দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেত্রীর মা।

বৃহস্পতিবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দীপালি চক্রবর্তী (Deepali Chakraborty) । জানা গিয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। কিন্তু শেষরক্ষা হয়নি।

আরও পড়ুন-  ‘ইন্ডাস্ট্রি রুথলেস, রাহুলের মৃত্যুতে কলম ধরলেন স্বস্তিকা

বিদীপ্তা-সুদীপ্তা একজন নাট্যকর্মী, সেইসঙ্গে টলিপাড়ার একজন জনপ্রিয় অভিনেত্রী। বাবা বিল্পব কেতন চক্রবর্তী ছিলেন নাট্য দুনিয়ার অন্যতম খ্যাতনামা ব্যক্তিত্ব। মা দীপালি চক্রবর্তী একজন দক্ষ নৃত্যশিল্পী ছিলেন। ২০১৮ সালের প্রয়াত হন বিপ্লব চক্রবর্তী। এবারে মাকে হারালেন বিদীপ্তা ও সুদীপ্তা।

পর পর টলিপাড়ায় শোকের ঘটনা। কিছুদিন আগেই তালসারি শুটিং করতে গিয়ে রহস্যজনক মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রাহুলকে ভাইয়ের মতো স্নেহ করতেন বিদীপ্তা ও সুদীপ্তা। সেই শোকের আবহেই টলিপাড়া আচ্ছন্ন। ফের  আঘাত নেমে আসল।

Latest News

যুবশক্তি ভাতা পেতে এই নথি কি বাধ্যতামূলক? ৩ হাজার টাকা পাওয়ার আগে জেনে নিন নিয়ম

ওয়েব ডেস্ক : বেকার যুবকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘যুবশক্তি’ (Yubashakti) নামে নতুন ভাতা প্রকল্প চালু হতে চলেছে। বাজেটের...

More Articles Like This