28.2 C
Kolkata

আজ থেকেই বাড়বে গরম, এপ্রিলেই ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে তাপমাত্রা

Must Read

 ওয়েবডেস্ক-  বাড়বে তাপমাত্রা (Temperature) , তেমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের (Meteorological Department) । কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির কারণে আবহাওয়া কিছুটা স্বস্তি দিলেও এপ্রিলের প্রথম থেকে বঙ্গে তাপমাত্রা ঊর্ধমুখী। গত ৪৮ ঘণ্টার তুলনায় আজ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে। আজ থেকে রাজ্যজুড়ে তীব্র গরমের স্পেল শুরু হবে।

দক্ষিণবঙ্গে (South Bengal Weather)  আগামী চারদিন তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে ৫ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা। উপকূলবর্তী জেলাগুলিতে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮০ থেকে ৯০ শতাংশের মধ্যে থাকতে পারে। বাকি জেলাগুলিতে প্রায় ৭০ থেকে ৮০ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩০ থেকে ৫০ শতাংশের মধ্যে থাকবে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা জারি। আজ বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া জেলায় এক বা দুই জায়গায় গরম ও আর্দ্র আবহাওয়া অনুভুত হতে পারে। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় উষ্ণ আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। পশ্চিমের জেলার দিকগুলিতে ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে আশেপাশে তাপমাত্রা ঘোরাঘুরি করবে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে।

আরও পড়ুন-  দক্ষিণবঙ্গ জুড়ে এ বার বাড়বে গরম, কলকাতা-সহ আট জেলায় পারদ ঊর্ধ্বমুখী, জারি সতর্কতা

প্রতিটি জেলাতেই তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাবে। তবে রবিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলার দু-এক জায়গায় হালকা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপরদিকে উত্তরবঙ্গেও বাড়বে গরম। আজ থেকে বৃষ্টি কমবে, বেশিরভাগ জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। তবে উপরের দিকের জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

Latest News

অস্ট্রেলিয়া সফরের আগে মোদিকে খুনের হুমকি! তদন্তে ফেডারেল পুলিশ

ওয়েব ডেস্ক : অস্ট্রেলিয়া (Australia) সফরের ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) খুনের হুমকি ঘিরে চাঞ্চল্য। সোশ্যাল মিডিয়ায়...

More Articles Like This