26.8 C
Kolkata

‘আলফা’ ছবির সেটে আলিয়া-ববির তুমুল ঝামেলা!

Must Read

ওয়েব ডেস্ক: বলিউডে (Bollywood) জোর চর্চা। যশরাজ ফিল্মসের (Yashraj Films) স্পাই থ্রিলার ‘আলফা’-র (Alpha) শুটিং ফ্লোরে নাকি মুখোমুখি সংঘাতে জড়ালেন আলিয়া ভাট (Alia Bhatt) এবং ববি দেওল (Bobby Deol)। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মাঝপথে শুটিং বন্ধ রাখতে হয়। শেষমেশ পরিস্থিতি সামাল দিতে সেটে পৌঁছন প্রযোজক আদিত্য চোপড়া (Aditya Chopra)। তারপর কী হল?

বি-টাউন সূত্রের খবর, একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন অভিনয় ও শট নেওয়ার ধরণ নিয়ে মতভেদ তৈরি হয় আলিয়া ভাট এবং ববি দেওলের মধ্যে। অভিযোগ, দৃশ্যের উপস্থাপনা নিয়ে বারবার নিজের মতামত দিচ্ছিলেন আলিয়া। সেই হস্তক্ষেপ ভালভাবে নেননি ‘সিনিয়র’ অভিনেতা ববি দেওল। এরপরই দু’জনের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাক্যবিনিময়।

আরও পড়ুন: রণবীর ‘অল ইন্ডিয়া রেডিও’, কেন এমন বললেন অভিনেত্রী

জানা গিয়েছে, শুটিং ফ্লোরে কাজ থমকে যায়। খবর পৌঁছয় প্রযোজক আদিত্য চোপড়ার কানে। তিনি সেটে এসে আলাদা করে কথা বলেন দুই তারকার সঙ্গে। তারপরই পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ফের শুরু হয় শুটিং। অফ-স্ক্রিন এই টানাপোড়েন অন-স্ক্রিন রসায়নে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার। তবে বিতর্কে ‘আলফা’ যে মুক্তির আগেই লাইমলাইটে— তা বলাই যায়।

এদিকে বিতর্কের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ববি দেওলের নতুন লুক। কালো ফ্রেমের চশমা, লম্বা চুলের পনিটেল, কাঁচা-পাকা গোঁফ— নতুন অবতারে নজর কেড়েছেন তিনি। নিজের লুক শেয়ার করে ববির বার্তা, “পপকর্ন নিয়ে তৈরি থাকুন, এবার আগুন লাগবে।”

Latest News

বাংলায় করোনার থাবা! কলকাতার দুই হাসপাতালে ভর্তি চারজন

ওয়েব ডেস্ক: রাজ্যে করোনার (Covid) থাবা । কলকাতার (Kolkata) দুটি বেসরকারি হাসপাতালে মোট চারজন করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন বলে...

More Articles Like This