5.8 C
New York

বিয়ে না-হওয়া পর্যন্ত কাউকে বিশ্বাস করবেন না!, মত সুপ্রিম কোর্টের

Must Read

নয়াদিল্লি: বিয়ে না-হওয়া পর্যন্ত কাউকে বিশ্বাস করবেন না। সোমবার এক মামলার শুনানিতে যুগলদের সতর্ক করে এমনটাই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)।বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে একটি ধর্ষণের মামলা জারি হয়েছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)। সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি উজ্জ্বল ভুইঞাঁর (Justice BV Nagarathana and Justice Ujjal Bhuyan) বেঞ্চ জানায়, বিয়ের আগে একে অপরের উপর বিশ্বাস করা ঝুঁকিপূর্ণ হতে পারে (Supreme Court remark pre marital relationship)। সুপ্রিম কোর্টের (Supreme Court) পর্যবেক্ষণ, বিয়ের আগে শারীরিক সম্পর্কে (Sex Before Marriage) জড়ানোর ক্ষেত্রে চরম সতর্ক থাকতে হবে।

বিচারপতির বেঞ্চ জানিয়েছে, পরস্পরের সম্মতিতেই শারীরিক সম্পর্ক হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, বিয়ের আগে ছেলে এবং মেয়ে উভয়ের কাছেই ‘সম্পূর্ণ অপরিচিত’। বিবাহের আগে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে তাঁদের সাবধান থাকা উচিত। বিচারপতি নাগরত্ন তাঁর পর্যবেক্ষণে বলেন, “হয়তো আমরা একটু সেকেলে… কিন্তু বিয়ের আগে ছেলে-মেয়ে তো আসলে অপরিচিত। সম্পর্ক যতই গভীর হোক, বিয়ের আগে কীভাবে শারীরিক সম্পর্কে জড়ানো যায়- তা আমরা বুঝতে পারি না।”বিচারপতি নাগরত্ন বলেন, “আমরা বুঝে উঠতে পারছি না তাঁরা বিয়ের আগে কী ভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারেন। তা সে যত গভীর সম্পর্কই হোক না কেন।

আরও পড়ুন: সাংসদ মহুয়া মৈত্রের এফআইয়ার নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট

Latest News

ভোটের ৩ দিন আগে থেকে সরিয়ে দেওয়া হল সিভিক ভলান্টিয়ারদের

কলকাতা: বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Elections 2026) অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মরিয়া নির্বাচন কমিশন (Election Commission)। ভোটের...

More Articles Like This