21.2 C
New York

শিক্ষা-স্বাস্থ্য-সংস্কৃতিতে এআই ঝড়! জিও প্যাভিলিয়নে মোদি

Must Read

নয়াদিল্লি: ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এ (India AI Impact Summit 2026) জিও ইন্টেলিজেন্স প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানে তিনি জিও-র (Jio) একাধিক এআই-চালিত (AI) মডেল ও সমাধানের লাইভ ডেমোনস্ট্রেশন ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী জিও এআই স্ট্যাক, জিও সংস্কৃতি এআই, জিও আরোগ্য এআই, জিও শিক্ষা এবং জিও এআই হোম—এই পাঁচটি মূল প্ল্যাটফর্মের উপস্থাপনা প্রত্যক্ষ করেন।

সংস্থার দাবি, এই উদ্যোগগুলির লক্ষ্য এন্টারপ্রাইজ ইন্টেলিজেন্সকে আরও শক্তিশালী করা, ভারতীয় ভাষা ও সাংস্কৃতিক কনটেন্টকে উৎসাহ দেওয়া, স্বাস্থ্য পরিষেবাকে প্রযুক্তিনির্ভর ও কার্যকর করে তোলা, শিক্ষাব্যবস্থায় ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং এআই-ভিত্তিক স্মার্ট লাইফস্টাইল গড়ে তোলা। রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান আকাশ আম্বানি (Akash Ambani) প্রধানমন্ত্রীকে সংস্থার বিস্তৃত এআই বাস্তুতন্ত্র এবং বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

আরও পড়ুন: বিয়ে না-হওয়া পর্যন্ত কাউকে বিশ্বাস করবেন না!, মত সুপ্রিম কোর্টের

“এআই ফর অল” (AI for All) ভাবনাকে সামনে রেখে জিও-র তরফে জানানো হয়েছে, উন্নত প্রযুক্তিকে বৃহৎ পরিসরে সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করে তোলাই তাদের মূল লক্ষ্য। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি আগেই উল্লেখ করেছেন, প্রযুক্তির প্রকৃত মূল্য তখনই, যখন তা বৃহত্তর সমাজের উপকারে আসে।

ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটে দেশ-বিদেশের শীর্ষ প্রযুক্তি সংস্থা, উদ্ভাবক ও নীতিনির্ধারকেরা অংশ নিয়েছেন। জিও প্যাভিলিয়নে প্রধানমন্ত্রীর এই পরিদর্শন দেশের এআই ক্ষেত্র গঠনে বেসরকারি সংস্থাগুলির ক্রমবর্ধমান ভূমিকার দিকটি আরও স্পষ্ট করল।

Latest News

এশিয়ার ধনী ব্যক্তি গৌতম আদানি! পিছনে ফেললেন মুকেশ আম্বানিকে

ওয়েব ডেস্ক : মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) পিছনে ফেললেন গৌতম আদানি (Gautam Adani)। এশিয়ার ধনীতম ব্যক্তি হলে তিনি। ব্লুমবার্গের...

More Articles Like This