29 C
Kolkata

সিলিন্ডার নয়, পাইপে গ্যাস! বাড়িতে পিএনজি নেবেন কীভাবে, খরচ কত?

Must Read

কলকাতা: এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) ঝামেলা ছেড়ে এখন অনেকেই ঝুঁকছেন পাইপলাইন ন্যাচারাল গ্যাস (PNG)-এর দিকে। বিশেষ করে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে গ্যাস সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় পিএনজি সংযোগের চাহিদা দ্রুত বাড়ছে। তবে কীভাবে বাড়িতে এই সংযোগ নেওয়া যাবে, কত খরচ? তা নিয়েই সাধারণ মানুষের কৌতূহল।

প্রথমেই জেনে নিতে হবে, আপনার এলাকায় পিএনজি পরিষেবা রয়েছে কি না। দিল্লিতে IGL, মুম্বইয়ে MGL, গুজরাটে Gujarat Gas, আর দেশের বিভিন্ন শহরে Adani Total Gas ও GAIL Gas এই সংস্থাগুলি পরিষেবা দেয়। সংশ্লিষ্ট কোম্পানির ওয়েবসাইটে পিন কোড দিয়ে সহজেই তা যাচাই করা যায়।

আরও পড়ুন: পেট্রোল-ডিজেলে বড় ধাক্কা, বাংলাতেও দাম বাড়ল জ্বালানির?

পরিষেবা থাকলে অনলাইন বা অফলাইনে আবেদন করা যায়। প্রয়োজন হয় আধার বা প্যান কার্ড, ঠিকানার প্রমাণপত্র এবং বাড়ির মালিকানা বা ভাড়ার চুক্তিপত্র। আবেদন জমা দেওয়ার পর একটি নিরাপত্তা আমানত দিতে হয়, যা পরবর্তীতে ফেরতযোগ্য। শহরভেদে এই খরচ সাধারণত ৫,০০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে। যেমন, দিল্লিতে IGL প্রায় ৭,০০০ টাকা নেয়, যার মধ্যে নির্দিষ্ট দৈর্ঘ্যের পাইপলাইন অন্তর্ভুক্ত থাকে।

এরপর সংস্থার প্রতিনিধি বাড়ি পরিদর্শন করেন। সব ঠিক থাকলে কারিগরি দল এসে পাইপলাইন ও গ্যাস মিটার বসায় এবং নিরাপত্তা পরীক্ষা শেষে সংযোগ চালু করে। যেখানে আগে থেকেই পরিকাঠামো রয়েছে, সেখানে সাধারণত ৭ থেকে ১৫ দিনের মধ্যেই গ্যাস পাওয়া শুরু হয়।

পিএনজির বড় সুবিধা হল নিরবিচ্ছিন্ন সরবরাহ সিলিন্ডার ফুরোনোর চিন্তা নেই। ব্যবহারের ভিত্তিতে বিল আসে, ফলে খরচও নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি এটি তুলনামূলকভাবে নিরাপদ, কারণ লিক হলেও দ্রুত বাতাসে মিশে যায়। সব মিলিয়ে, ঝামেলাহীন ও সাশ্রয়ী ব্যবস্থার জন্য শহুরে জীবনে পিএনজি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।

Latest News

তিলজলার ঘটনায় কড়া পদক্ষেপ, সাসপেন্ড প্রগতি ময়দান ফায়ার স্টেশনের ওসি

ওয়েব ডেস্ক : তিলজলার (Tiljala) গোলাম জিলানি খান রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ১২ মে-র...

More Articles Like This